অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ৪ আগস্ট, ২০১২
 
অপারেটরদের সর্বোচ্চ ১০ সেকেন্ড পালস বেধে দিলো বিটিআরসি
নিজস্ব প্রতিবেদক:

মুঠোফোনে কলে প্যাকেজ নির্বিশেষে ভয়েসকলসহ সর্বোচ্চ ১০ সেকেন্ড পালস্ হারে টাকা কাটতে ছয়টি মোবাইলফোন অপারেটরকে নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। আগামী ১৫ আগস্টের মধ্যে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দিয়ে রবি, বাংলালিংক, এয়ারটেল, গ্রামীণফোন, ও সিটিসেলে-এর প্রধান নির্বাহীকে এবং টেলিটক-এর ব্যাস্থাপনা পরিচালককে নির্দেশ দেয়া হয়ে। বিটিআরসি’র সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের পরিচালক বৃহস্পতিবার অপারেটরদের কাছে এ সংক্রান্ত একটি নোটিশ পাঠিয়েছেন।
চিঠিতে তিনি লিখেছেন, “মোবাইলফোনের গ্রাহকগণ কল করার পর নেটওয়ার্কের ক্রটি বা অন্য কোনো কারণে কল ড্রপ হয় এবং পুনঃসংযোগে প্রতিবারই এক মিনিট বা পূর্ণ পালস’র অর্থ পরিশোধ করতে হয় অর্থাৎ অনেক সময় গ্রাহকগণকে একটি কলের জন্য একাধিক সংযোগ পেতে চেষ্টা করতে হয় এবং প্রতিবারই নির্ধারিত এক মিনিটের কিংবা পূর্ণ পালস’র চার্জ প্রদান করতে হচ্ছে। ফলে গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ছাড়াও অনেকে সংক্ষিপ্ত কথোপকথনে অভ্যস্ত। এক্ষেত্রে অতিরিক্ত সময়ের চার্জ প্রদান বাস্তব সম্মত নয়।”
প্রসঙ্গত, দেশে বর্তমানে পাঁচটি জিএসএম ও একটি সিডিএমএ অপারেটর সেবা দিচ্ছে। আর বিটিআরস ‘র হিসাবে বর্তমানে প্রায় ৯ কোটির বেশি লোক এই সেবা গ্রহণ করছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে এদের অধিকাংশকেই কলড্রপ ভোগান্তির শিকার হচ্ছেন। কারিগরি ত্রুটি এবং নেটওয়ার্ক সীমাবদ্ধতার কারণে এমন নিত্যদিনই একজন গ্রাহক এমন অনাহূত ভোগান্তির শিকার হয়ে নিজের কষ্টার্জিত অর্থদ- দিচ্ছেন বলে অভিমত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, দেরিতে হলেও বিটিআরসি’র এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। তবে বিটিআরসি’র অধিকাংশ সিদ্ধান্তই এসব অপারেটরের নানমুখী আপত্তির কারণে যথাসময়ে বাস্তবায়ন না হবার নজির যেন এ ক্ষেত্রে আর দেখা না যায় তেমনটাই আশা করছেন গ্রাহকরা।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal