অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ৪ আগস্ট, ২০১২
 
বাংলাদেশকে ‘মুসলিম দেশ’ স্বীকার করে না আ’লীগ সরকার -আমিনী
নিজস্ব প্রতিবেদক:

তথাকথিত ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতে ফজলুল হক আমিনী বলেছে, “বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী সরকার বাংলাদেশে ইসলামী আদর্শের বাস্তবায়ন তো দূরের কথা এটি যে মুসলমানদের দেশ তাও স্বীকার করে না। বৃহস্পতিবার বিকেলে লালবাগ মাদ্রাসায় ‘মাহে রমযান ও পবিত্র কুরআন’ শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সে এ কথা বলেছে।
আমিনী বলেছে, এই সরকারের কোনো কোনো মন্ত্রী পরিষ্কার ভাষায় বলছে যে- “বাংলাদেশ মুসলমানদের দেশ নয়”। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশকে যারা মুসলমান দেশ বলতে লজ্জা পায়, সেই দল হলো শেখ হাসিনার আওয়ামী লীগ। আর তাদের শাসনই আল্লাহ পাকের গযব হিসেবে আমাদের উপর চেপে বসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় শেখ হাসিনা ইসলামের কথা বলে এবং হেজাব দিয়ে মাথা ঢেকে মায়া কান্নাই করলে তাতে দেশের জনগণ আর বিভ্রান্ত হবে না বলেও মন্তব্য করেন মুফতে আমিনী।
আমিনী আরো বলেছে, সংবিধান থেকে আল্লাহ পাক উনার নাম বাদ দেয়া, কুরআন বিরোধী নারীনীতি ও ইসলামবিরোধী শিক্ষানীতি করা, ইসলাম-কুরআন-হাদীছ ও শরীয়তের বিরুদ্ধে সরকারি পর্যায় থেকে একের পর এক বক্তব্য বিবৃতি ও পদক্ষেপ গ্রহণের পর আমাদের বুঝতে বাকি নেই যে- এই সরকার মুসলমান এব ইসলমের দুষমন। আওয়ামী লীগ ইসলামবিদ্বেষী। এই সরকারের সকল অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে ঈদের পরে কঠিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানায় সে।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal