অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ৪ আগস্ট, ২০১২
 
চালকের তড়িৎ সিদ্ধান্তে রক্ষা পেলো আড়াই শতাধিক লঞ্চযাত্রী
আইএনবি:

মুন্সীগঞ্জ জেলার মাওয়া থেকে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটের মধ্যবর্তী পদ্মা’র নৌপথে গতকাল শুক্রবার দুর্ঘটনা আক্রান্ত একটি লঞ্চের চালকের তড়িৎ সিদ্ধান্তে ভয়াবহ বিপদের আশংকা থেকে বেঁচে গেল একটি ছোটো লঞ্চ, রক্ষা পেলে আড়াইশ’র বেশি যাত্রী।
মাওয়া নৌ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) খন্দকার খালিদ হোসেন জানিয়েছেন, দুপুর ২.১৫ মিনিটের কিছু সময় পরে আড়াই শতাধিক যাত্রী নিয়ে এমভি সারথী নামের যাত্রীবাহী লঞ্চটি কাওড়াকান্দির উদ্দেশ্যে রওয়ানা হয়। পদ্মা নদীর মধ্যখানে গেলে যাত্রীরা দেখতে পান লঞ্চের খোল ফুটো হয়ে ভেতরে পানি ঢুকছে। তিনি জানান, এ সময় চালক লঞ্চটি দ্রুতবেগে চালিয়ে পদ্মার চরে ভিড়িয়ে দেন। লঞ্চের যাত্রীরা চরে নেমে নিরাপদ আশ্রয় নেয়। পরে চালক মোবাইলফোনে মাওয়া ঘাটে বিষয়টি জানালে লঞ্চঘাট কর্তৃপক্ষ ৩টি লঞ্চ পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করে কাওড়াকান্দি ঘাটে পৌঁছে দেয়।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal