অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ৪ আগস্ট, ২০১২
১১টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রেজার ক্রয়ের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক:
ড্রেজিং ক্ষমতা বাড়াতে ১১টি মাঝারি ও উচ্চ ক্ষমতাসম্পন্ন কাটার সাকশন ড্রেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বার্ষিক নদী ড্রেজিং ক্ষমতা বাড়বে প্রায় ২ দশমিক ১৬ কোটি ঘনমিটার। ‘বাংলাদেশের নদী ড্রেজিংয়ের জন্য ড্রেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয়’ শীর্ষক প্রকল্পের আওতায় এ ড্রেজারগুলো ক্রয় করবে ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড’ (পাউবো)। পানি সম্পদ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় জানায়, বর্তমানে পাউবো’র অধীনে যে ড্রেজারবহর রয়েছে সেগুলোর বার্ষিক ড্রেজিং ক্ষমতা মাত্র ৫০ লাখ ঘনমিটার। সরকারের পরিকল্পনা মোতাবেক ক্যাপিটাল ও সংরক্ষণ ড্রেজিং কাজ সফলভাবে বাস্তবায়নের জন্য পাউবো’র ড্রেজারবহরের বার্ষিক ড্রেজিং ক্ষমতা কমপক্ষে ৩ কোটি ঘনমিটারে উন্নীত করা বিশেষ প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে ১১টি মাঝারি ও উচ্চ ক্ষমতাসম্পন্ন কাটার সাকশন ড্রেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয়ের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে সেগুলোর দ্বারা দেশের সার্বিক ক্যাপিটাল ড্রেজিংয়ের আংশিক কাজ এবং সংরক্ষণ ড্রেজিং-এর চাহিদা মেটানো সম্ভব হবে বলে মনে করছে পাউবো এবং মন্ত্রণালয়। ড্রেজার এবং আনুষাঙ্গিক যন্ত্রপাতি ক্রয়ে সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩০৯ কোটি ৮৮ লাখ টাকা।
উল্লেখ্য, দেশের নদীসমূহ ড্রেজিংয়ের জন্য স্বল্প মেয়াদী (৫ বছর), মধ্যমেয়াদী (১০ বছর) ও দীর্ঘমেয়াদী (১৫ বছর) পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। স্বল্প ও মধ্য মেয়াদে ১৮টি নদীর এবং দীর্ঘ মেয়াদে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর কয়েক হাজার কিলোমিটার নদীর ক্যাপিটাল ড্রেজিং কাজ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ক্যাপিটাল ড্রেজিংয়ের সুফল ধরে রাখতে নদীগুলোতে সংরক্ষণ ড্রেজিংয়ের কাজও অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রণালয় জানায়, নদী ড্রেজিংয়ের জন্য সম্প্রতি তিন সেট ড্রেজার ও যন্ত্রপাতি ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে এগুলোর সরবরাহের কাজ পেয়েছে ‘আনন্দ শিপ-ইয়ার্ড অ্যান্ড শিপওয়েজ লিমিটেড’। এগুলো ক্রয়ে মোট ব্যয় হবে ৫৫ কোটি ৩১ লাখ ৬২ হাজার টাকা।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal