অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১১ আগস্ট, ২০১২
 
সন্ত্রাসবাদ দেশের সার্বিক অগ্রযাত্রার প্রধান অন্তরায়
রংপুর প্রতিনিধি:

কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটি আয়োজিত সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, সন্ত্রাসবাদ দেশের সার্বিক অগ্রযাত্রার প্রধান অন্তরায়। তারা বলেন, সন্ত্রাসবাদ দমনের ব্যাপক জনসচেতনতা সৃষ্টি অপরিহার্য। এ জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কমিউনিটি পুলিশিং সদস্যরা কার্যকর ভূমিকা পালন করতে পারেন। সন্ত্রাসবাদের হোতারা দরিদ্র মেধাবি শিক্ষার্থীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে নানা অপকর্মে লিপ্ত করে থাকে। কমিউনিটি পুলিশিং সদস্যরা জনসচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারে।
বৃহস্পতিবার রংপুর নগরীর কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হাসান। কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব সুশান্ত ভৌমিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার তাহারুল ইসলাম, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আলতাফ হোসেন, এশিয়া ফাউন্ডেশনের কমিউনিটি বেজড পুলিশিং প্রোগ্রামের পরিচালক সানা টোভা অরালি¬, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সদস্য অধ্যক্ষ খন্দকার আবুল হাসনাত খায়রুল আলাম বেঞ্জু মেজর (অব:) মোহাম্মদ নাসিম , উপজেলা কমিটি পুলিশিং সদস্য সচিব পার্থ বোস, লিয়াকত আলী বাদল, সদস্য ডা. নূর হাসিন দিশা, মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহাঙ্গীর,আজিজুল ইসলাম মিন্টু,মোছা: মাছুদা রহমান অনু এবং এস এম রেজাউল করিম প্রমুখ।
সভায় বক্তারা মসজিদের ইমামদের প্রতি প্রতি শুক্রবার জুম্মার নামাজের খুতবায় সন্ত্রাসবাদের কুফল নিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানান এবং আগামী দিনে সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময় সভায় জেলার বিভিন্ন মসজিদের ইমামদের সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।








For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal