অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১১ আগস্ট, ২০১২
 
রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধের অনুরোধ যোগাযোগমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদ উপলক্ষে আগামী দুই দিনের মধ্যে রাজধানীর রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল ইয়াওমুল জুমুয়াতি বা শুক্রবার যাত্রাবাড়ী- সায়েদাবাদ সড়ক পরিদর্শনে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।
ঈদের আগে যানজট কমাতে এর আগেও কয়েকবার রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে-এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তারপরেও কাজ বন্ধ হয়নি। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। এর দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal