 |
দেশের খবর - ১৮ আগস্ট, ২০১২
আজ পবিত্র শাওওয়াল মাসের তথা ঈদুল ফিতর-এর চাঁদ তালাশ করতে হবে
নিজস্ব প্রতিবেদক:
আজ ২৯শে মাহে রমাদ্বান ১৪৩৩ হিজরী (২০ ছালিছ ১৩৮০ শামসী, ১৮ আগস্ট ২০১২ ঈসায়ী), ইয়াওমুস সাবতি বা শনিবার দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে পবিত্র শাওওয়াল (১৪৩৩ হিজরী) মাসের তথা ঈদুল ফিতরের চাঁদ তালাশ করতে হবে। অজ ইয়াওমুস সাবতি বা শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ২১ ছালিছ ১৩৮০ শামসী, ১৯ আগস্ট ২০১২ ঈসায়ী, ইয়াওমুল আহাদি বা রোববার হবে পবিত্র শাওওয়াল মাসের পহেলা তারিখ অর্থাৎ মুসলমানদের খুশির দিন পবিত্র ঈদুল ফিতর-এর দিন। আর আকাশ মেঘে (অথবা কুয়াশা, ধূলাবালি ইত্যাদিতে) যদি ঢাকা থাকে অথবা অন্য কোনো কারণে অজ ইয়াওমুস সাবতি বা শনিবার সন্ধ্যায় চাঁদ দেখতে না পাওয়া যায়, তবে পবিত্র রমাদ্বান মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ২২ ছালিছ ১৩৮০ শামসী, ২০ আগস্ট ২০১২ ঈসায়ী, ইয়াওমুল ইছনাইনিল আযীমি বা সোমবার হবে পবিত্র শাওওয়াল মাসের পহেলা তারিখ অর্থাৎ পবিত্র ঈদুুল ফিতর-এর দিন। উল্লেখ্য, ১৪৩৩ হিজরী সনের পবিত্র শাওওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ ইয়াওমুস সাবতি বা শনিবার সন্ধ্যায় আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিসের এক আলোচনা সভা পবিত্র রাজারবাগ দরবার শরীফ-এ অনুষ্ঠিত হবে। আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিসের সকল প্রতিনিধিকে অতি সতর্কতার সাথে চাঁদ তালাশ করতে হবে। বাংলাদেশের যে কোনো স্থান থেকে যারা চাঁদ দেখতে পাবেন তাদেরকে আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিসের নিম্নলিখিত নম্বরসমূহে তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। মোবাইল নম্বরসমূহ- ০১৭১৩-৪৫৬৮৬৫, ০১৭১৩-৪৮৯৯০২, ০১৭১১-২৭২৭৮৫, ০১৭১১-১৭৮৬৬১, ০১৭১২-৮১৯১৭৭, ০১৭১২-২২১২৬৭, ০১৭১১-২৩৮৪৪৭, ০১৭১৪-৬২৭৩৮৮, ০১৭১৬-৬৬৫৬৯৩, ০১৫৫২-৪১৫২৩৩।
বিশ্বের (তথা সউদী আরবের) জন্য ১৪৩৩ হিজরীর পবিত্র শাওওয়াল মাসের চাঁদের রিপোর্ট : সউদী আরবের পবিত্র মক্কা শরীফ-এর সময় অনুযায়ী অমাবস্যা সংঘটিত হয়েছে গতকাল ১৯ ছালিছ ১৩৮০ শামসী, ১৭ই আগস্ট ২০১২ ঈসায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে। আর গতকাল মক্কা শরীফ-এ সূর্য অস্ত যায় ৬টা ৫২ মিনিটে এবং চন্দ্র অস্ত যায় ৬টা ৩২ মিনিটে। অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পূর্বেই চাঁদ অস্ত যায়। আবার সূর্যাস্তের পরে অমাবস্যা শুরু হয়। সুতরাং অমাবস্যা সংঘটনের দিন অর্থাৎ ২০ ছালিছ ১৩৮০ শামসী, ১৮ই আগস্ট ২০১২ ঈসায়ী, শনিবার থেকে সউদী আরবে পবিত্র শাওওয়াল মাস শুরু হতে পারে না কোনো মতেই। আবার সউদী আরব যদি তাদের মনগড়া গণনা অনুযায়ী পবিত্র রমাদ্বান শরীফ মাস ৩০ দিনে পূর্ণ করে, তবে ২০ ছালিছ ১৩৮০ শামসী, ১৮ই আগস্ট ২০১২ ঈসায়ী, অর্থাৎ আজ শনিবার মক্কা শরীফ-এ সূর্য অস্ত যাবে ৬টা ৫১ মিনিটে আর চাঁদ অস্ত যাবে ৭টা ১৩ মিনিটে। অর্থাৎ মাত্র ২২ মিনিট চাঁদ আকাশে অবস্থান করবে। সূর্যাস্তের সময় চাঁদের উচ্চতা হবে মাত্র ৪ ডিগ্রি ২৯ মিনিট। সুতরাং সউদী আরবের মনগড়া গণনার ত্রিশতম দিনেও চাঁদ দৃশ্যমান হওয়ার কোনোই সম্ভাবনা নেই। প্রকৃতপক্ষে সউদী আরবকে আজ ২০ ছালিছ ১৩৮০ শামসী, ১৮ আগস্ট ২০১২ ঈসায়ী, ইয়াওমুস সাবতি বা শনিবার দিবাগত সন্ধ্যায় চাঁদ তালাশ করতে হবে সঠিক হিসাব অনুযায়ী। কাজেই সউদী আরবের ওহাবী সরকার ১৯ ছালিছ ১৩৮০ শামসী, ১৭ই আগস্ট ২০১২ ঈসায়ী, শুক্রবার অথবা ২০ ছালিছ ১৩৮০ শামসী, ১৮ই আগস্ট ২০১২ ঈসায়ী, শনিবার চাঁদ দেখার দাবি করলে তথা পবিত্র শাওওয়াল মাসের তারিখ ঘোষণা করে শনিবার অথবা রোববারÑ যেদিনই পবিত্র ঈদুল ফিতর পালন করুক, তা হবে ডাহা মিথ্যা ও প্রবঞ্চনাপূর্ণ এবং আরবী মাসের সাথে জড়িত মুসলমানদের বিশেষ আমলসমূহ তথা পবিত্র ঈদের ফযীলত নষ্ট করা বা পবিত্র ঈদকেই ধ্বংস করার ষড়যন্ত্রের শামিল। বাংলাদেশের জন্য ১৪৩৩ হিজরীর পবিত্র শাওওয়াল মাসের চাঁদের রিপোর্ট : বাংলাদেশ পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ করতে হবে আজ ২০ ছালিছ ১৩৮০ শামসী, ১৮ই আগস্ট ২০১২ ঈসায়ী, ইয়াওমুস সাবতি বা শনিবার। আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ২৯ মিনিটে এবং চন্দ্রাস্ত ৬টা ৪৪ মিনিটে অর্থাৎ সূর্যাস্ত এবং চন্দ্রাস্তের সময়ের পার্থক্য হবে মাত্র ১৫ মিনিট। আজ দিগন্তরেখার উপর চাঁদের অবস্থান হবে মাত্র ৩ ডিগ্রি ১৪ মিনিট উচ্চতায়। কাজেই আজ সন্ধ্যায় বাংলাদেশে পবিত্র শাওওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
|
|
 |