অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১৮ আগস্ট, ২০১২
 
রোহিঙ্গা ইস্যুটি জাতিসংঘে তুলবে ওআইসি
আল ইহসান ডেস্ক

ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) মিয়ানমারে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় বাস্তুচ্যূত রোহিঙ্গা মুসলিমদের ইস্যুটি জাতিসংঘে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে গত ইয়াওমুল খামিসী বা বৃহস্পতিবার অনুষ্ঠিত ওআইসির শীর্ষ সম্মেলনে মজলুম রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যালিম মিয়ানমার কর্তৃপক্ষের অব্যাহত সহিংসতা এবং তাদের নাগরিকত্বের অধিকারকে স্বীকৃতি না দেয়ার নিন্দা জানানো হয়। শীর্ষ সম্মেলনের এক চূড়ান্ত বিবৃতিতে বলা হয়, এই সম্মেলন ও বিষয়টি জাতিসংঘ সাধারণ পরিষদের সামনে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
শীর্ষ সম্মেলনের আগে গত ইয়াওমুস সাবতি বা শনিবার ওআইসি ঘোষণা দেয় যে সংস্থা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তার ব্যাপারে মায়ানমারের সবুজ সংকেত পেয়েছে। সংস্থা জানায়, আরাকান (রাখাইন) প্রদেশে শোচনীয় মানবিক পরিস্থিতি নিয়ে গতকাল ইয়াওমুল জুমুয়াতি বা শুক্রবার রাজধানী ইয়াঙ্গুনে প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে সংস্থার একটি প্রতিনিধি দলের বৈঠকের পর মিয়ানমার এ সম্মতি দেয়।
সৌদি বার্তা সংস্থা এসপিএ জানায়, শনিবার সৌদি বাদশাহ আব্দুল্লাহ রোহিঙ্গাদের জাতিগত নির্মূল অভিযান, হত্যা, সম্ভ্রমহরণ ও জোরপূর্বক বাড়িঘর থেকে বিতাড়িত করাসহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের শিকার বর্ণনা করে তাদের জন্য পাঁচ কোটি মার্কিন ডলার অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal