অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ৭ সেপ্টেম্বর, ২০১২
মার্কিন যুক্তরাষ্ট্রে খাদ্য নিরাপত্তাহীনতায় ১ কোটি ৬০ লাখ মানুষ
আল ইহসান ডেস্ক:
একসময়কার বিশ্বমড়ল বলে খ্যাত আমেরিকা আজ অর্থনৈতিক মন্দা আর চরম খাদ্যাভাবের শিকার। মার্কিন কৃষি দপ্তর জানিয়েছে, ২০১০ সালে দেশটির এক কোটি ৬০ লাখ মানুষ মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগেছে।
মার্কিন এ দপ্তর আরো জানায়, খাদ্য সংকটে ভোগে এমন গরিব আমেরিকানের সংখ্যা একই বছরে বেড়ে ৮ লাখে দাঁড়িয়েছে। এ ছাড়া, প্রতিবেদনে আরো বলা হয়েছে, খাদ্য নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়ার ধকল সবচেয়ে বেশি পোহাতে হয়েছে আমেরিকান-আফ্রিকান পরিবারের সদস্যদের।
আমেরিকায় অভাবী মানুষকে সস্তায় বা বিনামূল্যে খাদ্য সংগ্রহের জন্য কুপন দেয়া হয়। জুনে এ ধরনের খাদ্য কুপনের জন্য ৪ কোটি ৬০ লাখ মানুষ নাম লিখিয়েছেন।
মে মাসের চেয়ে জুনে এ সংখ্যা ১ লাখ ৭৩ হাজার বেড়েছে। এ ছাড়া, গত বছরে তুলনায় ত্রাণ সংগ্রহকারীর সংখ্যা ৩.৩ শতাংশ বেড়েছে। মার্কিন সরকারি হিসাবে এ কথা স্বীকার করা হয়েছে।
খাদ্য সংকটে জর্জরিত ৯৭ শতাংশ আমেরিকান বলেছে, অভাবের তাড়নায় তারা হয় খাওয়ার পরিমাণ কমাতে বাধ্য হয়েছে আর না হয় একবেলা খাচ্ছে না।
অন্যদিকে ৯১ শতাংশ স্বীকার করেছে, খাবার জোটাতে গিয়ে এ রকম ঝামেলা তাদের সারা বছর ধরেই পোহাতে হয়।
গত মার্কিন অর্থবছর শেষ হয়েছে ৩০ সেপ্টেম্বর এবং ওই অর্থবছরে খাদ্য কুপন বাবদ মার্কিন সরকারকে ব্যয় করতে হয়েছে ৭৫৭০ হাজার কোটি ডলার।
গত চার বছরে এ খাতে যা ব্যয় হয়েছে গত অর্থবছরে ব্যয় হয়েছে তার প্রায় দ্বিগুণ এবং খাদ্য কুপন খাতে ব্যয়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
এদিকে, খাদ্য সংকট দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে একটি বিতর্কের বিষয় হয়ে উঠছে। ঘাটতি সামাল দেয়ার জন্য খাদ্য কুপন ও মেডিএইড নামে পরিচিত নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্য কর্মসূচি খাত থেকে বরাদ্দ কমানোর দাবি করছে রিপাবলিকানরা।
অন্যদিকে ডেমোক্র্যাটরা বলছে, ব্যয় কমানোর মাত্রা অনেক বেশি হয়ে যাচ্ছে।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal