অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১৩ সেপ্টেম্বর, ২০১২
সারা বিশ্বে জ্বালানির অর্ধেক দিতে পারে বায়ুশক্তি
আল ইহসান ডেস্ক
সারা দুনিয়ার জ্বালানি চাহিদার অর্ধেক আসতে পারে বাতাস থেকে। বায়ু বিদ্যুৎ যন্ত্রের টার্বাইন থেকে হয়ত অচিরেই আসতে থাকবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। বাষ্প কিংবা ভূ-ভাগের তাপমাত্রা বা অন্যান্য পরিবেশগত সমস্যা বিবেচনায় নিয়ে গবেষকরা হিসেব কষে দেখেছেন, এতে তেমন বড় ধরনের পরিবেশগত রদবদল কিংবা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হবে না। আমেরিকার ডেলওয়্যার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ক্রিস্টিয়ান আর্চার বলেছে, বায়ুশক্তি পরিবেশের দিক বিবেচনায় অনেক নিরাপদ। ড. আর্চার ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক জ্যাকবসন জানিয়েছে, “বলা হয় বিরাট জায়গা নিয়ে বেশি শক্তি উৎপাদনের আশায় বেশি বেশি টার্বাইন বসানো হচ্ছে, কিন্তু তাতে লাভ হয় না। কিন্তু আমরা সুনির্দিষ্ট হিসেব করে দেখেছি, মাত্র চল্লিশ লাখ টার্বাইন বসিয়ে সাড়ে সাত টি.ভি.ভি এনার্জি পাই, যা সমগ্র পৃথিবীর ২০৩০ সালের চাহিদার অর্ধেক”। তারা এও বলেছে, যদি কয়েকটি জায়গায় একসঙ্গে কয়েক লাখ টার্বাইন বসানো যায় তাহলে চলমান বাতাসের প্রভাবে আরো বেশি মাত্রায় কাজ করবে। এ কাজটি আগের এক গবেষণার দাবি নাকচ করে দিচ্ছে। সেখানে বলা হয়েছিলো বায়ুশক্তি পরিবেশগত ক্ষয়ক্ষতির বিপরীতে এটা তেমন কিছুই না। সেখানে জার্মান গবেষকরা জানিয়েছিলো, কার্বণ-ডাই-অক্সাইড বৃদ্ধির তুলনায় বায়ুশক্তি খুব বেশি লাভজনক নয়। এর জবাবে ড. আর্চার ও জ্যাকবসন জার্মান গবেষকদের ওই দাবিকে ভুল প্রমাণ করতে একটি ত্রি-মাত্রিক মডেল (জিএটিওআর-জিসিএমওএম) হাজির করেছে, যেখানে মাটি থেকে ১০০ মিটার উঁচু টারবাইন ব্যবহার করা হয়েছে। জার্মান গবেষণায় তেমনটি ছিল না। ত্রি-মাত্রিক মডেলটিতে রাসায়নিক এবং বাষ্পের মতো অনেক বিষয় তুলে ধরা হয়। ড. আর্চার বলেছে, মডেলটি অতি সূক্ষ্ম এবং জটিল, তবে খুবই নির্ভরযোগ্য।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal