অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১৬ সেপ্টেম্বর, ২০১২
 
বিগত সময়ে অনিয়মের মাধ্যমে দেয়া জেলা পরিষদের জায়গা উদ্ধার করা হবে -নানক
বাসস:

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, অনিয়মের মাধ্যমে বিগত সরকারের আমলে জেলা পরিষদের যেসব জায়গা দলীয় লোকদের বরাদ্দ দেয়া হয়েছিল তা যে কোন মূল্যে উদ্ধার করা হবে।
তিনি গতকাল আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে জেলা পরিষদের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কৌশল নির্ধারনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম শহিদ খানের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ঢাকার জেলা পরিষদ প্রশাসক হাসিনা দৌলা ও চট্টগ্রামের জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জণকল্যাণে নিবেদিত দেশের বিভিন্ন জেলা পরিষদের ঐতিয্য ও সুনাম ফিরিয়ে আনতে বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। এতে দেশের গ্রামীণ জনপদের উন্নয়ন ও জনকল্যাণ সুনিশ্চিত হয়েছে।
তিনি প্রশাসকদের পরিষদের অর্থ ও সম্পদের সদ্ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির আহবান জানান।
সভায় জানানো হয়, ২০১২-১৩ অর্থবছরে জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ৩৫০ কোটি টাকা এবং ২০১১-১২ অর্থবছরে রেকর্ড পরিমান রাজস্ব আয় হয়েছে প্রায় ৬৮ কোটি টাকা। এ রাজস্ব আয় থেকে ৬১টি জেলা পরিষদ ৫ হাজারেরও বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal