অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ২১ সেপ্টেম্বর, ২০১২
 
মন্ত্রী হয়ে গেলেই নির্বাহী কর্মকর্তা হয়ে যান -মেনন
নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, “শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা শিক্ষানীতি প্রণয়ন করেন। তবে এর বাস্তবায়ন হচ্ছে কিনা তা তারা দেখেন না।” তিনি বলেন, ‘‘মন্ত্রী হওয়ার আগে তারা সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ দেখেন। আর মন্ত্রী হয়ে গেলেই সরকারের নির্বাহী কর্মকতা হয়ে যান ।’’ গতকাল ইয়াওমুল খামীসি বা বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সভাকক্ষে (২য় তলা) ‘উচ্চ শিক্ষায় সাধারণের প্রবেশাধিকার’ শীর্ষক সেমিনারে এ সব কথা বলেন তিনি। সংগঠনের সভাপতি বাপ্পাদিত্যর সভাপতিত্বে সেমিনোরে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের কমিশনার অধ্যাপক সাদেকা হালিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সেলিম ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেকসহ সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মীরা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসমত। মূল প্রবন্ধে ১০ দফা দাবি জানানো হয়।
রাশেদ খান বলেন, ‘‘শিক্ষাকে সাংবিধানিক অধিকার হিসেবে নিশ্চয়তা দিতে হবে। শিক্ষা আইন প্রণয়ন করে সেই আইন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। শিক্ষাক্ষেত্রে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। শিক্ষাখাতে আমাদের তুলনায় প্রতিবেশী দেশগুলো অনেক বেশি ব্যয় করছে। অথচ আমাদের দেশে এ খাতে ব্যয় প্রতিবছর কমানো হচ্ছে।’’ তিনি বলেন, ‘‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য হঠাৎ করে আইন করলে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে সেই আইন সংশোধন করা হয়েছে। আবার মেডিকেলে ভর্তির ক্ষেত্রে হঠাৎ নতুন নিয়ম চালু করা হয়েছিল। কোনো নতুন আইন করতে হলে শিক্ষার্থী-শিক্ষকসহ সংশ্লিষ্টদের মতামত নেয়া দরকার।’’ অনলাইনে ভর্তি ফি সর্ম্পকে মেনন, ‘‘এইভাবে ভর্তি আবেদন করা হলে খরচ কমানোর কথা। তবে এতো বেশি খরচ হচ্ছে কেন বলে প্রশ্ন করেন তিনি। ২০০৭ সালের মতো ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে মতামত ব্যক্ত করেন তিনি।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal