 |
দেশের খবর - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার চাঁদ গেছে ॥ আজ পহেলা রবীউছ ছানী ॥ ২৫ তাসি’ ১৩৮০ শামসী, ২২ ফেব্রুয়ারি ২০১৩ ঈসায়ী, শুক্রবার পবিত্র ফাতিহায়ে ইয়াজদাহম
নিজস্ব প্রতিবেদক:
যামানার ইমাম ও মুজতাহিদ, কুতুবুল আলম, কাইয়্যুমুয যামান, মুজাদ্দিদে আ’যম, গাউছূল আ’যম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘আনজুমানে আল বাইয়্যিনাত রু’ইয়াতে হিলাল মজলিস’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীমি বা সোমবার শরীফ সন্ধ্যায় পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে। অর্থাৎ আজ ইয়াওমুছ ছুলাছায়ি বা মঙ্গলবার পহেলা রবীউছ ছানী শরীফ। সে অনুযায়ী আগামী ১১ রবীউছ ছানী শরীফ, ১৪৩৪ হিজরী, ২৫ তাসি’-১৩৮০ শামসী (২২ ফেব্রুয়ারি-২০১৩ ঈসায়ী), ইয়াওমুল জুমুয়াতি বা শুক্রবার পালিত হবে পবিত্র ‘পবিত্র ফাতিহায়ে ইয়াজদাহম শরীফ’। উল্লেখ্য, ১৪৩৪ হিজরী সনের পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল সন্ধ্যায় ‘আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস’ উনার এক পর্যালোচনা সভা পবিত্র রাজারবাগ শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ‘আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস’ উনার কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়, গতকাল সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ দেশের সিলেট, হবিগঞ্জ, মেীলভীবাজার, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, বগুড়া, নওগাঁ, ঝিনাইদহ, বরিশাল, পিরোজপুর, কুড়িগ্রাম, সুনামগঞ্জের ছাতক এবং চাঁপাইনবাবগঞ্জের সদর ও ভোলাহাট থানা- এসব অঞ্চলের প্রতিনিধিরা পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার চাঁদ দেখা যাওয়ার খবর পরিবেশন করেছেন। তাই আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস উনার মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক- খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে আজ ১৫ তাসি’-১৩৮০ শামসী (১২ ফেব্রুয়ারি ২০১৩ ঈসায়ী), ইয়াওমুছ ছুলাছায়ি বা মঙ্গলবার থেকে ১৪৩৪ হিজরী সনের পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার পহেলা তারিখ মুবারক গণনার ঘোষণা দেন। বিশেষভাবে স্মরণীয় যে, আগামী ১১ই রবীউছ ছানী মুতাবিক ২৫ তাসি’ ১৩৮০ শামসী, ২২ ফেব্রুয়ারি ২০১৩ ঈসায়ী, ইয়াওমুল জুমুয়াতি পালিত হবে ছয়শত হিজরী শতকের মহান মুজাদ্দিদ, গাউছূল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, আওলাদে রসূল, হযরত বড় পীর শায়েখ সাইয়্যিদ মুহিউদ্দীন আব্দুল ক্বাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছাল শরীফ উনার সুমহান দিন; যা পবিত্র ‘ফাতিহায়ে ইয়াজদাহম’ হিসেবে সারাবিশ্বে মশহুর।
|
|
 |