অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
গত ১০ বছরে বিদেশে পাচারকৃত অর্থের হিসেবে মন্ত্রণালয়ে নেই -অর্থমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, হলর্মাক, যুবক, ডেসটিনি, তারেক জিয়া, কোকোসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান বিগত ১০ বছরে কত টাকা অবৈধভাবে বিদেশে পাচার করেছে সে তথ্য মন্ত্রনালয় বা বাংলাদেশ ব্যাংকের কাছে নেই।
গতকাল সোমবার শরীফ জাতীয় সংসদে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ শাহ আলমের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে বিকেল পৌনে পাঁচটায় স্পিকার আব্দুল হামিদের সভাপতিত্বে সংসদের নির্ধারিত দিনের কার্যক্রম শুরু হয়।
অর্থমন্ত্রী বলেন, “তবে দুদকের একটি মামলায় আরাফাত রহমান কোকোর সিংগাপুরের একটি ব্যাংক হিসাব হতে ২০ লাখ ৪১ হাজার ৫শত ৩৪.৮৮সিংগাপুরী ডলার দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে সম্প্রতি দুদকের হিসাবে জমা হয়েছে।”
তিনি বলেন, “সিংগাপুর হতে ফেরত আসা টাকা ফেরতের শর্তানুযায়ী দুর্নীতি দমন কমিশন কর্তৃক কেবলমাত্র দুর্নীতি দমন সংক্রান্ত কাজে ব্যবহার করা হবে।”
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal