অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
শাহবাগ নিয়ে বিএনপির অভিযোগ!
এনএনবি:
দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন করার ‘অশুভ অভিপ্রায়’ নিয়ে ক্ষমতাসীন সরকার শাহবাগ চত্বরকে ব্যবহার করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। শাহবাগে তরুণদের আন্দোলনে নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থা সংবিধানে পুনঃস্থাপনে দাবির বিষয়টি থাকলে আন্দোলন আরও সার্থক হয়ে উঠত বলেও মনে করে দলটি। গতকাল সোমবার দলের যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভীর সই করা ই-মেইলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
সে সঙ্গে দৈনিক ‘আমার দেশ’, ‘নয়াদিগন্ত’, ‘সংগ্রাম’ পত্রিকায় অগ্নিসংযোগ এবং সম্পাদক মাহমুদুর রহমান ও শিক্ষক পিয়াস করিমের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদী হুমকির’ও তিব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কয়েক দিন ধরে শাহবাগ চত্বরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের দাবিতে তরুণ-তরুণীদের জমায়েত অনুষ্ঠিত হচ্ছে। তাদের দাবির যৌক্তিকতা থাকতেই পারে। তাদের এই উচ্ছ্বাস ও আবেগের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময়ই ইতিবাচক বক্তব্য দিয়ে এসেছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, তরুণদের এই দাবি মহলবিশেষ দলীয়করণ করার সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তরুণদের উচ্ছ্বাসকে একদলীয় অখন্ড কর্তৃত্বাধীন করার জন্য ক্ষমতাসীন গোষ্ঠী রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে বিভিন্ন ধরনের কুটিল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সরকারি নীলনকশায় তরুণদের এই আন্দোলনকে বিভ্রান্ত করার বিষয়টি ইতিমধ্যে জনগণের চোখের সামনে ভেসে উঠেছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তবাদী দল মনে করে, যারা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে, সীমান্তে বাংলাদেশি হত্যা করছে, কাঁটাতারের বেড়ার ওপর বাংলাদেশি কিশোরী ফেলানীর লাশ ঝুলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে বর্তমান সরকারের নির্লিপ্ততা যদি তরুণেরা শাহবাগ চত্বরে আন্দোলনের দাবির পরিধিতে অন্তর্ভূক্ত করত, তাহলে তা আরও গ্রহণযোগ্য হতো। কারণ, এগুলোও মানবতাবিরোধী অপরাধ। ক্ষমতাসীন দল ও তাদের মন্ত্রিসভায় যেসব স্বাধীনতাবিরোধী রয়েছেন, তাঁদের বিচারের দাবিও একই সঙ্গে উচ্চারিত হলে সারা দেশের মানুষের কাছে শাহবাগের আন্দোলনকারী তরুণদের দাবি আরও যথার্থ হয়ে উঠত।’
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal