অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
শাহবাগ থেকে নতুন কর্মসূচি ঘোষণা-
আজ তিন মিনিট দাঁড়িয়ে সংহতির আহ্বান
এনএনবি:
দেশব্যাপী সংহতি কর্মসূচির ডাক দিয়েছেন শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার বিকেল চারটায় যে যেখানে থাকবেন সেখানেই তিন মিনিটের জন্য দাঁড়িয়ে সংহতি প্রকাশের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনের সমর্থনে গতকাল সোমবার বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শাহবাগের প্রজন্ম চত্বরে চলমান আন্দোলনের আয়োজকদের একজন খান আসাদুজ্জামান বলেন, ‘এই কর্মসূচির প্রতি একাত্মতা জানানোর জন্য আমরা দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’
টানা সাত দিন ধরে চলে আসা এই আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ব্লগার ইমরান এইচ সরকার বলেছে, যে যেখানে আছেন, কল-কারখানা, গাড়ি বা রাস্তায়, মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৪টা ৩ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে যাবেন। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বাংলাদেশকে স্তব্ধ করে দেন। শাহবাগে উপস্থিত হাজারো জনতা তার এই ঘোষণাকে হাত তুলে সমর্থন জানায়।
জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার শাহবাগের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করায় এবং গতকাল সোমবার মন্ত্রিসভায় ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন পাওয়ায় এই আন্দোলনের প্রাথমিক বিজয় হয়েছে বলেও মন্তব্য করেন ইমরান। কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। গতকাল সোমবার শাহবাগের এই আন্দোলনের কেন্দ্রস্থলে ১০০ ফুট বাই ৬০ ফুট মাপের বিশাল এক পতাকা টাঙিয়ে দেয়া হয়।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal