অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
৮০ কোটি ডলারে উন্নীত করা হলো রপ্তানি উন্নয়ন তহবিল
নিজস্ব প্রতিবেদক:
দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখতে এবং রপ্তানিকারকদের সক্ষমতা বাড়াতে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ৮০ কোটি ডলারে উন্নীত করা হয়েছে। আগে এ তহবিলের পরিমাণ ছিল ৬০ কোটি ডলার। এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এক সার্কুলার জারি করা হয়েছে। এর আগে রপ্তানিকারকদের একক ঋণ গ্রহীতার ঋণসীমা বাড়িয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে একজন রপ্তানিকারক রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানির জন্য ইডিএফ থেকে সর্বোচ্চ ২০ লাখ মার্কিন ডলার ঋণ নিতে পারছে। আগে সর্বোচ্চ ঋণ নিতে পারতো ১৫ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের লক্ষ্যে ১৯৮৯ সালে রপ্তানি উন্নয়ন তহবিল গঠন করা হয়। তখন তহবিলের পরিমাণ ছিল ৩ কোটি ডলার। পরে পর্যায়ক্রমে এ তহবিলের পরিমাণ বাড়িয়ে ৮০ কোটি ডলারে উন্নীত করা হয়।
জানা গেছে, অনেক সময় রপ্তানিকারক পুঁজির অভাবে রপ্তানিমুখী পণ্যের কাঁচামাল আমদানি করতে পারে না। কাঁচামালের অভাবে পণ্য উৎপাদন করতে না পারায় যথাসময়ে পণ্যও সরবরাহ করা যায় না। এতে প্রভাব পড়ে সামগ্রিক রপ্তানি আয়ের ওপর। রপ্তানি আয় বাড়াতে ব্যবসায়ীদের পুঁজির যোগান দেয়ার জন্য এ তহবিল গঠন করা হয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে এ তহবিল বরাদ্দ দেয়া হয়। এজন্য রপ্তানিকারকের সর্বোচ্চ সুদ গুণতে হয় আড়াই শতাংশ।
আড়াই শতাংশের মধ্যে বাংলাদেশ ব্যাংক পায় লাইবর রেট (লন্ডন ইন্টার ব্যাংক রেট) এক শতাংশ আর ও বাণিজ্যিক ব্যাংক পায় ঋণবিতরণ ব্যয় দেড় শতাংশ। লাইবর রেট বর্তমানে ১ শতাংশের নিচে। এ সুবাদে ব্যবসায়ীরা এ তহবিল থেকে ২০ লাখ ডলার পর্যন্ত ঋণ পেতে বর্তমানে সর্বোচ্চ তিন শতাংশ ব্যয় করছে।
রপ্তানিকারক সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে আবার ওই ব্যাংকের মাধ্যমে ঋণ ফেরত দিয়ে থাকে। রপ্তানিকারকরা এ তহবিল থেকে সর্বোচ্চ ১৮০ দিন বা ৬ মাসের জন্য এ ঋণ সুবিধা পান। কেউ ৬ মাসের মধ্যে ঋণ ফেরত দিতে না পারলে উপযুক্ত কারণ দেখাতে পারলে ঋণ পরিশোধের সময়সীমা আরও ৯০ দিন বা তিন মাস বাড়ানো হয।
বাংলাদেশ ব্যাংকের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সম্প্রতি রপ্তানির অর্ডার বেড়ে যাওয়ায় অনেকেই এ তহবিল থেকে ঋণ সুবিধা নেয়ার আগ্রহ প্রকাশ করছেন। ইতোমধ্যে এ তহবিলের পুরোটাই ব্যবহার করেছেন ব্যবসায়ীরা। রপ্তানিকারকরা এ অসুবিধা দূর করতে তহবিল ব্যবহারের সীমা আরও বাড়ানোর দাবি করে আসছেন বলে জানা গেছে।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal