অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে -এরশাদ
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের বর্তমান অবস্থাকে সংকটময় আখ্যা দিয়ে এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হিসেবে নির্বাচনের কথা উল্লেখ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আর সে নির্বচনে কারো সঙ্গে জোট না করে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিলেন তিনি।
গত রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার শরীফ সকাল) নিউ ইয়র্কের উডসাইডের গুলশান টেরেস মিলনায়তনে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সম্বর্ধনা সভায় এরশাদ এ ঘোষণা দেন।
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালুর দাবি এবং সরকারের অনড় অবস্থার কথা তুলে ধরে এরশাদ বলেন, “দেশ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে নতুন মাত্রা যুক্ত হয়েছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনরত শাহবাগের তরুণ প্রজন্ম।”
তিনি বলেন, “এই অবস্থায় নির্বাচন দিয়ে নতুন সরকার প্রবর্তন ও আইন সংশোধন করা ছাড়া দেশের অচলাবস্থা দূর করার কোনো উপায় নেই।”
জনাকীর্ণ সমাবেশে এরশাদ আবেগাপ্লুত হয়ে জেলখানায় তার করুণ সময় কাটানোর বর্ননা দেন। তার শাসনামলে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, “আমাকে আরেকবার সুযোগ দিয়ে দেখুন, বাংলাদেশের উন্নয়ন করতে দিন।”
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal