অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
৭ম দিনেও ‘ক্লান্তিহীন’ শাহবাগের আন্দোলনকারীরা
নিজস্ব সংবাদদাতা:
জামাত নেতা আব্দুল কাদের মোল্লাহসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে সপ্তম দিনেও আন্দোলন অব্যাহত রয়েছে ‘শাহবাগ স্কয়ারে’। টানা সাতদিনেও ‘ক্লান্তিহীন’ আন্দোলনকারীরা। দাবির স্বপক্ষে কোনো আশ্বাস না পেলে তারা এই চত্বর ছাড়বে না বলেও ঘোষণা দিয়েছেন। তবে রোববার রাতে ‘স্লোগান মাস্টার’ খ্যাত লাকি’র ওপর হামলার ঘটনার পর থেকে জনসমাবেশে কিছুটা ভাটার টান লক্ষ্য করা গেছে। সপ্তম দিনে আগের ছয়দিনের মতো জোয়ার লক্ষ্য করা যায়নি।
এদিকে গতকাল সোমবার শরীফ সকাল থেকে রূপসী বাংলা হোটেল থেকে শাহবাগ হয়ে মৎস্যভবন যাওয়ার পথটি খুলে দেয়া হয়েছে। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল করতে পারছে।
নানা স্লোগান আর প্রতিবাদী গানে তারুণ্যের প্রতিবাদ অব্যাহত রয়েছে। সকাল থেকে নানা শ্রেণী-পেশার মানুষ শাহবাগের প্রজন্ম চত্বরে গিয়ে আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন। বিশেষ করে বেলা ১১টার পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী যোগ দিয়েছেন আন্দোলনে। মূল মঞ্চ ছাড়াও আশপাশে জটলা বেঁধে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা স্বতঃপ্রণোদিত হয়ে আন্দোলনে যোগ দিয়েছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামাত নেতা রাজাকার আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবনে রায়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদী জনতা জড়ো হয় শাহবাগ মোড়ে। এরপর থেকে জনতার আন্দোলন অব্যাহত আছে।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal