অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
নকলে বাধা দেয়ায় শিক্ষক খুন
নিজস্ব সংবাদদাতা:
কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় নকল করতে বাধা দেয়ায় ছুরিকাঘাতে খুন করা হয়েছে পরিদর্শনে থাকা মোস্তফা ভূঁইয়া (৪৫) নামে এক শিক্ষককে।
গতকাল সোমবার শরীফ সকাল ৮টায় চুনকুটিয়া পূর্বপাড়া এলাকায় পরীক্ষার্থীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ঢাকা-মাওয়া সড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি অংক বিষয়ে পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থী নকল করছিল।
এ সময় দায়িত্বরত ওই স্কুলের সহকারী শিক্ষক মোস্তফা ভূঁইয়া তাকে নকল করতে বাধা দেন।
এতে ক্ষিপ্ত ওই পরীক্ষার্থী গতকাল সোমবার শরীফ সকাল ৮টায় চুনকুটিয়া পূর্বপাড়া এলাকায় গিয়ে শিক্ষক মোস্তফা ভূঁইয়াকে বাসা থেকে রাস্তায় ডেকে এনে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা লোকজন আহত শিক্ষককে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে রাখেন। পুলিশ তাদের রাস্তা অবরোধ না করে অন্য কোনো কর্মসূচি দেওয়ার অনুরোধ করলে তারা অবরোধ তুলে নেয়।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal