অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
আদালত চত্বর থেকে ঠিকাদার অপহরণে ছাত্রলীগ!
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা সিএমএম আদালত চত্বর থেকে এক ঠিকাদারকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার শরীফ দুপুর ১২টার দিকে প্রকাশ্য দিবালোকে সবার সামনে এই ঘটনা ঘটলেও দুর্বৃত্তদের প্রতিরোধে কেউ এগিয়ে আসার সাহস পায়নি। ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে তাকে জামাত শিবিরের লোক হিসাবে অভিহিত করে ঢাকার জেলা প্রসাশকের ভবনের পেছন থেকে ধরে নিয়ে যায় ।
প্রতক্ষ্যদর্শীরা জানান, গতকাল সোমবার শরীফ দুপুরে ঢাকার নিবার্হী হাকিম রেবেকা সুলতানার কাছে দরপত্র দখিল করে জসিম উদ্দিন (৫০)। এর পর পরই ঢাকার আদালত পাড়া থেকে পিডব্লিউডির প্রথম শ্রেনীর এই ঠিকাদারকে ছাত্র লীগের কর্মী দাবি করে ৪০/৫০ জনের একটি দল ধরে নিয়ে যায়। কয়েকশ আইনজীবী, বিচারপ্রার্থী, দোকানিদের সামনেই ঘটে এ ঘটনা। জসিমের ভাই একেএম জিয়াউদ্দিন অন্য একটি কাজে আদালতে এসেছিলেন। ঘটনা জানতে পেরে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। ঢাকার আদালত পাড়ার সাংবাদিকদের তিনি জানান, জসীম ১৭৪ দক্ষিণগাাঁও সবুজবাগে নিজ বাড়িতে থাকেন। তিনি জানান, দরপত্র যেন দাখিল না করে সে ব্যাপারে রবিবার আমার ভাইকে হুমকি দেয়া হয়েছিল। তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম জসীম এন্ড কোম্পানী।
জসীম ১৮ লাখ টাকার দুইটি দরপত্র(টেন্ডার) দাখিল করতে ঢাকার জেলা প্রসাশক কার্যালয়ে নিবার্হী হাকিম রেবেকা সুলতানার খাসকামরার সামনে আসেন । সেখানে দরপত্র বাঙে দরপত্র ফেলার পর জেলা প্রশাসক ভবনের পেছন দিয়ে চলে যাওয়ার সময় হঠাৎ করে ৪০/৫০ যুবক ‘জয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে ওই ঠিকাদারকে জামাত শিবিরের লোক বলে অভিহিত করে সবার সামনে থেকে পেটাতে থাকে এবং ধরে নিয়ে যায়।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal