অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
চূড়ান্ত অনুমোদন পেল সন্ত্রাসবিরোধী আইন
নিজস্ব সংবাদদাতা:
সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন-২০১৩এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার শরীফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসসহ বিভিন্ন সন্ত্রাসকে সজ্ঞায়ন ও আইনকে আরো যুগপোযোগী করতে এ সংশোধন করা হচ্ছে। সন্ত্রাস বৈশ্বিক সমস্যা এবং ক্রস বর্ডার টেরোরিজম বাড়ছে। তাই আন্তঃরাষ্ট্রের সহযোগিতা ছাড়া কার্যকরভাবে সন্ত্রাস দূর করা যায় না।
মোশাররাফ বলেন, সন্ত্রাসের ডেফিনেশনগুলোকে ডিফাইন না করতে পারলে সন্ত্রাস দমন করা যাবে না। ক্রস বর্ডার সন্ত্রাসসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসকে সজ্ঞায়িত করতে আইনে কিছু বিষয় যুক্ত করা হয়েছে। সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদ-ের বিধান রেখে ২০১২ সালে সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন পাস হয়। এ ছাড়া সন্ত্রাসে অর্থায়নের জন্য সর্বোচ্চ ২০ বছর কারাদ- ও জরিমানার বিধান রাখা হয়।
মন্ত্রিসভার বৈঠকে ‘দি পার্টনারিশিপ (সংশোধন) আইন-২০১৩’ এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্য দিয়ে বিভিন্ন সেবার ফি বাড়ানো হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, বিভিন্ন সার্ভিসের ফি চার টাকা, ১০ টাকা এমনকি দেড় টাকাও ছিল, যা সেকেলে। এসব সার্ভিস ফি সামজঞ্জ্য করা হয়েছে। এরফলে সরকারের রাজস্বও বাড়বে। এই আইন সংশোধনের ফলে চার টাকার একটি আবেদপত্রের দাম চারশ টাকা করা হয়েছে জানিয়ে মোশারাফ বলেন, অন্যান্য ফিগুলোও বাড়বে। বৈঠকে বাংলাদেশ পানি সুরক্ষা আইন-২০১৩এর খসড়াও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। গত বছরের ২১ মে এই আইনটির নীতিগত অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, পানি সম্পদের সদব্যবহার নিশ্চিত করাই আইনের মূল লক্ষ্য। পানি নিয়ে একটি নীতি আছে কিন্তু একটি আইনি কাঠামো থাকলে নীতি বাস্তবায়ন সহজ ও কার্যকর হয়।
মন্ত্রিপরিষদ সচিব জানান, পানি ব্যবস্থাপনা, পানির সদব্যবহারে অগ্রাধিকার নির্ধারণ, ভুগর্ভস্থ পানি উত্তোলনে বিধিনিষেধ, পানির লেভেল-সীমা নির্ধারণ, বন্যা নিয়ন্ত্রণ বাধের সুরক্ষা এবং সংরক্ষণ ব্যবস্থাপনা, পানি দূষণ রোধ সংক্রান্ত বিষয় এই আইনে রয়েছে। প্রতিবন্ধীদের অধিকার সজ্ঞায়িত করে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন-২০১৩এ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনটি লঙ্ঘন করলে তিন বছরের কারাদ- ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
সড়ক সংরক্ষণ তহবিল বোর্ড আইন ২০১৩এর খসড়াতও চূড়ান্ত অনুমোদন পেয়েছে গতকাল সোমবারের মন্ত্রিসভার বৈঠকে। গত ২০১২ সালের ১০ সেপ্টেম্বর মন্ত্রিসভা কিছু পর্বেক্ষণ রেখে এই আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়। মোশাররাফ বলেন, সড়ক সংরক্ষণ একটি বড় বিষয়। এজন্য তহবিল করা দরকার। ফলে সড়ক সংরক্ষণ তহবিল বোর্ড আইন ২০১৩এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। সরকারি ও বিদেশি অর্থায়নসহ বিভিন্ন উৎস থেকে আসা অর্থ দিয়ে এই তহবিল গঠন করা হবে। এছাড়া ‘দি সোসাইটিস রেজিস্ট্রেশন (সংশোধন) আইন ২০১৩এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়ে ছে মন্ত্রিসভা।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal