অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
ডাকাতির নাটক সাজাতে গিয়ে ফেসেছে ৫ সিকিউরিটি কর্মকর্তা!
আইএনবি:
রাজধানীর পান্থপথ এলাকার ডাচ-বাংলা ব্যাংকের একটি বুথে রোববার দিবাগত মধ্যরাতে ৮৩ লাখ ৪ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এ বিষয়ে গতকাল সোমবার দুপুরে কলাবাগান থানায় একটি মামলা হলে ঘটনার সাথে জড়িত সন্দেহে উত্তরা ৭ নম্বর সেকশনের অরনেট আর্কেড লিমিটেডের অরনেট সিকিউরিটি কোম্পানির ৫ কর্মকর্তাকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। তবে ঘটনাটি সাজানো নাটক বলে ধারণা করছে পুলিশ।
জানা যায়, রোববার মধ্যরাতে ওই বুথে এটিএম মেশিনে টাকা রিফিল করতে যায় অর্নেট সিকিউরিটিজের টাকা ভর্তি একটি মাইক্রোবাস। সাদা রঙের একটি পিকআপে করে এসে দুর্বৃত্তরা মাইক্রোবাসে থাকা ৫ কোটি টাকা লুট করার চেষ্টা করে। এ সময় নিরাপত্তা কর্মীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে ৮৩ লাখ ৪ হাজার ৫০০ টাকার ক্যাশ বাক্স নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এদিকে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আসগর আলী জানান, অরনেট সিকিউরিটি কোম্পানির লোকজন ডাচ্-বাংলা ব্যাংকের রাজধানীর সব এটিএম বুথের টাকা লোড করার কাজ করে থাকে। অন্যান্য দিনের মতো রোববার গভীর রাতে টাকা লোড করার দায়িত্ব পালন করেন তারা। কিন্তু পান্থপথের এটিএম বুথে ৮৩ লাখ ৪ হাজার ৫০ টাকা লোড না করে ব্যাংক কর্তৃপক্ষকে তারা জানায়, টাকাগুলো ছিনতাই হয়ে গেছে। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ হয়। এ বিষয়ে ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক শাহাদত হোসেন বাদী হয়ে গতকাল সোমবার দুপুরে কলাবাগান থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্নেট সিকিউরিটিজের ৫ নিরাপত্তা কর্মী শরিফুল হক (৫০), মশিউর রহমান (২৬), আব্দুর রউফ খান (৫০) সুখরঞ্জন শিকদার (৫৫) ও আনোয়ার হোসেনকে (৩৭) আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪ কোটি ১৩ লাখ টাকাও উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, উদ্ধার করা ৪ কোটি ১৩ লাখ টাকা ব্যাংকের জিম্মায় দেয়া হয়েছে। টাকা উদ্ধারের জন্য আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। লুট হওয়া বাকি ৮৩ লাখ ৪ লাখ ৫০০ টাকা উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তাছাড়া ঘটনাটি সাজানো নাটক কিনা বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal