অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
মে মাসের মধ্যে চার সিটি নির্বাচন
নিজস্ব সংবাদদাতা:
আগামী মে মাসের মধ্যে চার সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। এ নির্বাচন একদিনে হতে পারে উল্লেখ করে তিনি বলেন, আগের সিটি নির্বাচনগুলোও একদিনে হয়েছে এবং এতে কোনো সমস্যা হয়নি। এ ব্যাপারে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। গতকাল সোমবার শরীফ শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন মে মাসের মধ্যে সম্পন্ন করার জন্য কমিশনের প্রস্তুতি চলছে।
গণপ্রধিনিধিত্ব আদেশ আরপিওর ব্যপারে তিনি বলেন, আরপিও সংশোধন নিয়ে কাজ চলছে, আগামী দশ দিনের মধ্যে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
আরপিওতে কি কি সংশোধন আনা হচ্ছে-জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনকালে সকল মন্ত্রণালয়ের কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখাসহ মন্ত্রণালয়গুলোর জনবল নিয়োগ, বদলির বিষয়গুলোও কমিশনের অধীনে আনার বিষয়টি অন্তর্ভূক্ত রাখা হয়েছে সংশোধনীতে।
তিনি বলেন, নির্বাচনী আচরনবিধিতে শাস্তির সমন্বয়করে তার শাস্তি বাড়ানো। প্রার্থীর জামানত বাড়ানোসহ বেশ কিছু সংশোধনী আনা হচ্ছে বলে তিনি জনান। নির্বাচনকালে যেসব কর্মকর্তা নির্বাচন দেখভালের দায়িত্বে থাকবে তারা যদি কাজের ব্যত্যয় ঘটায় তাহলে তাদের বিরুদ্ধে কোনো শাস্তির বিধান আনা হচ্ছে কিনা-জানতে চাইলে তিনি বলেন, যে সকল নির্বাচনী কর্মকর্তা নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন তাদের শাস্তির বিধানও আরপিওতে আনা হচ্ছে।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal