অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
১১ মার্চ ২৪ ঘণ্টা গণমাধ্যম বন্ধের ঘোষণা
নিজস্ব সংবাদদাতা:
আগামী ১১ মার্চ ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত (২৪ ঘণ্টা) সারাদেশে সবধরনের গণমাধ্যম প্রতিষ্ঠান (বন্ধ থাকবে।
গতকাল সোমবার শরীফ বেলা পৌনে তিনটায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এই ঘোষণা দেন। সাগর-রুনিসহ স্বাধীনতার পর সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবিতে এই কর্মবিরতি কর্মসূচির সিদ্ধান্ত নেন সাংবাদিক নেতারা।
সাগর-রুনি হত্যার এক বছর পূর্ণ উপলক্ষে এই হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে গতকাল সোমবার শরীফবেলা ১২টায় রাজধানীর তোপখানা সড়কে সাংবাদিক মহাসমাবেশ শুরু হয়। ঢাকার বাইরে বিভিন্ন স্থান থেকেও সাংবাদিকরা মহাসমাবেশে যোগ দেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মহাসমাবেশের আয়োজন করে।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, “এক বছর ধরে আমরা আন্দোলন করছি। জনগণ আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করে আন্দোলনে উৎসাহ দিয়েছে। কী অপরাধ আমাদের? সাধারণ মানুষ খুন হলে আমরা সংবাদপত্রে তুলে ধরি, আর আমাদের সহকর্মী খুনের বিচার পাব না আমরা। তাহলে কি দেশে আইনের শাসন থাকে? এমন রাষ্ট্রতো আমরা চাইনি।”
২৪ ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি ঘোষণার আগে ইকবাল সোবহান উপস্থিত অন্য সাংবাদিক নেতাদের নিয়ে হাত তুলে বিভক্ত সাংবাদিক ইউনিয়নকে এক করার প্রতিশ্রুতি দেন।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal