অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
জেসমিনের জামিন কেন বাতিল নয় -হাইকোর্ট
নিজস্ব সংবাদদাতা:
হলমার্ক কেলেঙ্কারিতে হাজার কোটি টাকা আত্মসাতে জড়িত তানভীর মাহমুদের স্ত্রী জেসমিন ইসলামের ১১টি মামলায় জামিন আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্টে বিভাগ।
গতকাল সোমবার শরীফ দুপুরে বিচারক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও মাহমুদুল হকে বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে আদালত আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ১১টি মামলার নথিপত্র তলব করেছে এবং এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে।
এর আগে গত রোববার জেসমিন ইসলামের ১১টি মামলার জামিন আদেশ বাতিল চেয়ে আদালতে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। গতকাল সোমবার শরীফ তিনিও আদালতে শুনানিতে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বহুল আলোচিত হলর্মাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ২৭ জনকে আসামি করে গত বছরের ৪ অক্টোবর রূপসী বাংলা হোটেল শাখা থেকে হলর্মাক গ্রুপ মোট দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে ১১টি মামলা দায়ের করে দুদক।
জেসমিন ইসলামের বিরুদ্ধে ১১টি মামলায় ১৫ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে হলমার্কের ৭ জন এবং সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
গত বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত জেসমিন ইসলামকে ১১টি মামলায় জামিন দেন। এ জামিন আদেশ বাতিল চেয়ে হাইকোর্ট বিভাগে এ আবেদন করেন ইউনুস আলী আকন্দ।
প্রসঙ্গত, দুদকের দায়ের করা ১১ দুর্নীতি মামলায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামকে গত ৭ ফেব্রুয়ারি জামিন দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক।
গত বছর ১৭ অক্টোবর মানিকগঞ্জ সার্কিট হাউজের পেছনে বেওথা রোডের ১০ নম্বর বাসা থেকে তাকে আটক করে র্যা ব।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal