অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
বিএনপি রাজাকারদের সহচর নয়, ছিলেন বঙ্গবন্ধু নিজেই -ফারুক
নিজস্ব সংবাদদাতা:
বিএনপি রাজাকারদের সহচর নয়; রাজাকারদের সহচর ছিলেন বঙ্গবন্ধু নিজেই এমন মন্তব্য করে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ট্রাইব্যুনাল আইনের খসড়া অনুমোদনের পাশাপাশি অবিলম্বে চলতি সংসদ অধিবেশনেই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করুন।
গতকাল সোমবার শরীফ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক প্রতীকী অবস্থান কর্মসুচিতে তিনি এসব কথা বলেন।
আজ যারা শাহবাগ চত্বরে আন্দোলন করছেন, তারা সরকারের দুর্নীতির বিষয়টি তুলে ধরলে এ আন্দোলন আরও সার্থক হতো বলেও এসময় মন্তব্য করেন তিনি।
শাহবাগ চত্বরের আন্দোলনকারীদের উদ্দেশ্যে চিফ হুইপ বলেন, তারা যদি পাকিস্তানে পালিয়ে থাকা ১৯৫জন রাজাকারকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলন করেন তবে এ আন্দোলন আরও সফল হবে।
ফারুক আরও বলেন, সরকার নতুন যে নাটক মঞ্চস্থ করার চেষ্টা চালাচ্ছে সে পরিকল্পনা কখনোই বাস্তবায়িত হবে না।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal