অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
জামাতকে চিরতরে নিষিদ্ধের দাবি অ্যাটর্নি জেনারেলের
নিজস্ব সংবাদদাতা:
জামাতকে চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
গতকাল সোমবার শরীফ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ দাবি করেন।
মাহবুবে আলম বলেন, পৃথিবীর ইতিহাসে কোথাও এমন নজির নেই, যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তারা আবার রাজনীতি করছে।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী দলটিকে বঙ্গবন্ধু নিশ্চিহ্ন করতে দেননি। কারণ, তিনি আইন নিজের হাতে তুলে নেননি। গত ৪২ বছরে এ দেশে জামাত ক্ষমার অযোগ্য অনেক অপরাধ করেছে। তাদেরকে রাজনীতি করতে দেওয়া হলে তারা একই অপরাধ আবারো করবে।
গত শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ট্রাইব্যুনাল ভেঙ্গে দেয়ার দাবি করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের দেওয়া বক্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।
অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার বলেন, “আমার মনে হয়, যারা যুদ্ধাপরাধীদের পক্ষে বক্তব্য দেন, তারাও যুদ্ধাপরাধী। ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার দাবি করে বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। তার (খন্দকার মাহবুব) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হওয়া উচিত।”
ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার করার জাতিগত দায়িত্ব আমাদের সকলের। এ দায়িত্ব আইনজীবীদের আরো বেশি। ৩০ লাখ শহীদ, আড়াই লাখ মা-বোনের ইজ্জত হরণকারীদের উপযুক্ত সাজা দিতে হবে। জনতার রায়ে এর উপযুক্ত সাজা হচ্ছে ফাঁসি। সেই রায় না হওয়ায় আমরা হতাশ হয়েছি। সেই হতাশা আমরা জনসমুদ্রেও দেখেছি। তবে আমরা আশা করবো, আপিল বিভাগে যুদ্ধাপরাধীদের ফাঁসি হবে।”
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal