অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
খুন হলেই বাড়ে পুলিশের অপরাধ বাণিজ্য
নরসিংদী প্রতিবেদক:
নরসিংদীতে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে খুন, নারী নির্যাতন ও অপহরণসহ নানা অপরাধ। সম্প্রতি প্রকাশ্যে দিনের বেলায়ই সংঘটিত হচ্ছে এসব ন্যাক্কারজনক অপরাধ। আর এসব অপরাধ সংঘটিত হলেই বৃদ্ধি পায় পুলিশের অপরাধ বাণিজ্য। সে কারণে ন্যয়বিচার থেকে বঞ্চিত হয়ে ক্ষতিগ্রস্তরা অসহায় জীবন যাপন করছে। এমন অভিযোগ অসংখ্য ভুক্তভোগিদের। গত শুক্রবার বিকাল ৪টায় সদর থানার পৌর এলাকাধীন কাউরিয়াপাড়া মহল্লার মাদক সম্রাজ্ঞী কুহিনর বেগমকে প্রকাশ্যে কুপিয়ে খুন করে সন্ত্রাসীরা। নিহত কুহিনুর বেগম মেয়র লোকমান হোসেন হত্যার খুনিসহ অসংখ্য খুনিদের আশ্রয় ও প্রশ্রয়দাতা ছিল বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি তার দলের অপর সদস্য বল্লাকেও খুন করে সন্ত্রাসীরা। বল্লা খুন হওয়ার রেশ কাটতে না কাটতেই খুন হয় কুহিনুর।
এলাকাবাসী জানায়, বিকালে কুহিনুর খুন হওয়ার পর শুক্রবার সন্ধায় উল্লেখিত মহল্লায় হানা দেয় পুলিশ। মামলা হওয়ার আগেই বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে কোন খুনিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ একাধিক বাড়িতে হানা দিয়ে ব্যাপক লুটপাট,ভাংচুর ও মারপিট করেছে। রানা নামে এক যুবক কে না পেয়ে তার বৃদ্ধা মা মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী,তার ৮ মাসের অবুঝ সন্তান,শাশুরী ও স্ত্রীকেও বেদড়ক পিটিয়েছে পুলিশ। আহতরা গতকাল সকালে নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামানকে কান্না বিজড়িত কন্ঠে এসকল নির্দয় ঘটনার বিবরন দেয়। দারোগা আজিজ হাওলাদার ও সেকেন্ড অফিসার আসরাফ এ তান্ডব চালায়। এসময় তারা আরো জানায়, রানা যদি এ হত্যাকান্ডের সাথে জড়িত থাতে তাহলে আইন অনুযায়ী তার সর্বোচ্ছ শাস্তি হউক। কিন্তু তার জন্য মা,স্ত্রী,শাশুরি ও অবুঝ সন্তানকে কেন নির্যাতন করবে পুলিশ।
এসময় মেয়র কামরুজ্জামান তাদেরকে কোন জবাব না দিয়ে উল্টো পুলিশের উপর অভিযোগ করে সাংবাদিকদের বলেন, আমার নির্দেশে পৌর এলাকায় অবৈধ দখলদারকে বাধা দেয়ার সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামানকে হুমকি দিয়েছে পুলিশ। এসব কাজে বাধা দিলে চাঁদাবাজীর মামলায় ডুকিয়ে তাকে নাকি গ্রেফতার করা হবে। বেশ কয়েকজন জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান, দুভার্গক্রমে কোন দূঘটনায় পতিত হলে তারা এখন আর পুলিশের শরনাপন্ন হননা।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও অপরাধ বিশেষজ্ঞ এডভোকেট বাছেদ ভ'ঞা জানান, রোটিন মাফিক কাজে পুলিশের মনযোগ না থাকার কারণেই দিন দিন অপরাধ বেড়ে চলছে।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal