অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
বিজিবির গুলিতে ভারতীয় ফেনসিডিল পাচারকারী নিহত
ঠাকুরগাঁও প্রতিবেদক:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাঁপাসা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গুলিতে ভারতীয় এক ফেনসিডিল পাচারকারী নিহত হয়েছে।
এ সময় চোরাকারবারীদের হামলায় বিজিবির নায়েক আনোয়ার হোসেন(৪০) আহত হয়েছেন।
গতকাল সোমবার শরীফ সকাল ১০টার দিকে চাঁপাসা সীমান্তে (পিলার নং ৩৪৬) এ ঘটনা ঘটে।
বিজিবির নায়েক আনোয়ার হোসেন জানান, চাঁপাসা সীমান্তে ৩৪৬নং পিলার এলাকায় সকালে ভারতের ৪০ থেকে ৫০ জন চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ফেনসিডিল নিয়ে আসছিলো আসছিল। এ সময় টহলরত বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে ভারতীয় পাচারকারীরা বেধড়ক মারপিট শুরু করে। এ সময় তাকে অস্ত্রসহ ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
এ অবস্থায় আত্মরক্ষায় টহলরত বিজিবি সদস্যরা ৪ রাউন্ড গুলি ছুড়লে ভারতীয় চোরাকারবারীদের একজন নিহত হন।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal