al-ihsan.net
বাংলা | English

দেশব্যাপী আওয়ামী লীগের
সাংগঠনিক সফর ১৮ মার্চ শুরু
আইএনবি

আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে দেশব্যাপী সাংগঠনিক সফর। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আওয়ামী লীগের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার পৌনে ১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ কার্যালয়ে বিশেষ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এ তথ্য জানান। সভায় পররাষ্ট্র মন্ত্রী ড. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ, আহম্মদ হোসেন, হাবিবুর রহমান সিরাজ প্রমুখ উপসি'ত ছিলেন।
ব্রিফিংকালে হানিফ বলেন, ১৮ মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৬টি টিম গঠন করা হয়েছে। মাসব্যাপী কার্যক্রমের মধ্যে তারা প্রত্যেকটি সাংগঠনিক জেলায় জনসভা, বর্ধিত সভা এবং সদস্য সংগ্রহ অভিযান করবেন। এসব সভায় জনগণের সামনে সরকারের এক বছরের সফলতা তুলে ধরা হবে। পাশাপাশি বিএনপি-জামাতদের ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধেও জনগণকে সজাগ থাকার আহ্বান জানানো হবে।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal