অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
বিদেশের খবর - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
এক ঝড়ের আবেশ না কাটতেই নতুন তুষারঝড়ের কবলে মার্কিন যুক্তরাষ্ট্র
টর্নেডোর দল আঘাত হানল মিসিসিপি ও অ্যালাবামাতে
আল ইহসান ডেস্ক:
ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে একটি তুষার ঝড় যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চল ৪০ ইঞ্চি তুষারে ঢেকে দেওয়ার পর দেশটির উত্তরাঞ্চলীয় সমভূমির দিকে ধেয়ে আসছে আরেকটি তুষার ঝড়।
এছাড়া দেশটির অ্যালাবামা ও মিসিসিপি স্টেটে বেশ কয়েকটি শক্তিশালী টর্নেডো সম্মিলিতভাবে আঘাত হেনেছে। এতে দুই স্টেটের ৭ কাউন্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
গত ইয়াওমুস সাবতি (শনিবার) উত্তরপূর্বাঞ্চলে প্রবল তুষার ঝড়ে বেশ কয়েকজন হতাহত হয়। ইয়াওমুল আহাদি (রোববার) ঝড়টি সরে গেলে দুর্গত এলাকার লোকজন বেলচা নিয়ে রাস্তাঘাট থেকে তুষার সরানোর কাজ শুরু করে।
ইয়াওমুল আহাদি (রোববার) দক্ষিণপূর্বাঞ্চলের মিসিসিপিতে টর্নেডোর আঘাতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে আবহাওয়া দপ্তরের কর্মকর্তা আন্না ওয়েবার জানিয়েছে।
এদিকে নিউইয়র্কের আবাসিক এলাকার তুষারে ঢাকা রাস্তাগুলোর তুষার পরিষ্কার করার কাজ শুরু করেছে নগর কর্তৃপক্ষ। এতে তুষারে আটকে পড়া হাজার হাজার গাড়ি উদ্ধারের অপেক্ষায় রয়েছে।
এদিকে, দ্বিতীয় দফায় আবহাওয়া আবার তীব্র রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রায় বরফশীতল বৃষ্টিপাতের সঙ্গে আরো তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে। এতে পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বোস্টনের স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মেয়র টম মেনিনো। দুই ফুট তুষারে ঢেকে যাওয়া শহরটির বিভিন্ন এলাকা পরিদর্শনের পর সে এ নির্দেশ দেয়।
উত্তরপূর্বাঞ্চলের নয়টি রাজ্যে এখনও প্রায় সাড়ে ৩ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন বলে জানিয়েছে সঞ্চালক কোম্পানিগুলো। প্রচ- তুষারপাতের ফলে গাছের ডালপালা ভেঙে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ার ফলে এ পরিস্থিতি তৈরি হয়।
বিমান উড্ডয়ন সংস্থাগুলো জানিয়েছে, ইয়াওমুল জুমুয়াতি (শুক্র) ও ইয়াওমুস সাবতি (শনিবার) প্রায় ৫ হাজার ৮শ’ বিমান ফ্লাইট বাতিল হয়।
খবরে বলা হয়, কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পর যখন এই এলাকাগুলোর জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে ঠিক সেসময় উত্তরের বিশাল সমভূমি এলাকার দিকে ঘনিয়ে আসছে আরেকটি তুষার ঝড়।
নতুন এ ঝড়টি কলোরাডো থেকে মধ্যাঞ্চলীয় মিনেসোটা পর্যন্ত বয়ে যাবে এবং এই এলাকাগুলো কম করে এক ফুট তুষারের নীচে চাপা পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঝড়টি দক্ষিণ ডাকোটা, নেব্রাস্কা, উত্তর ডাকোটা, ইউয়োমিং ও উইসকন্সিনের ওপর দিয়ে বয়ে যাবে।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal