al-ihsan.net
বাংলা | English

থাকসিনের সম্পদ সংক্রান্ত মামলার রায়
থাইল্যান্ডে ২০ হাজার অতিরিক্ত সৈন্য মোতায়েন
এএফপি

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সম্পদ সংক্রান্ত আদালতের রায়ের প্রাক্কালে থাই সরকার সারা দেশে অতিরিক্ত ২০ হাজার সৈন্য মোতায়েন শুরু করেছে।
সরকারি মুখপাত্র পানিতান ওয়াত্তানায়াগর্ন জানান, আদালত থাকসিনের ২ দশমিক ২ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ ক্রোকের আদেশ দিলে জনরোষ দেখা দিতে পারে। এজন্য প্রতিবাদ সভাকে অনুমতি দেয়া হবে। কিন' সহিংসতাকে মানা যাবে না।
উল্লেখ্য, আগামি ২৬ ফেব্রুয়ারি এ মামলার রায় দেয়া হবে।
থাকসিন সমর্থকরা আদালতের রায় ঘোষণার প্রাক্কালে সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশ জোরদার করছে।
সারাদেশে থাকসিনপন'ী বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর ১৩ হাজার ৩শ’রও বেশি সদস্য মোতায়েন করা হবে এবং কমপক্ষে ৬ হাজার ৫শ’ সৈন্য ব্যাংকক ও এর চারপাশের এলাকায় মোতায়েন করা হবে। এ ছাড়া মহানগর এলাকায় ২শ’ চেক পয়েন্ট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পানিতান জানান, অতিরিক্ত পুলিশ ও সৈন্যের মোট সংখ্যা সর্বোচ্চ ৩৫ হাজারে দাঁড়াতে পারে।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal