al-ihsan.net
বাংলা | English

ফিলিস্তিনী শরণার্থী শিবিরে
ইসরাইলী পুলিশের অভিযান
এএফপি

ইসরাইলের নিরাপত্তা বাহিনী সোমবার অধিকৃত পূর্ব জেরুজালেমে একটি ফিলিস্তিনী শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, কয়েক ডজন পুলিশ ও সীমান্ত পুলিশ বাহিনী বেশ কয়েকটি জীপে করে মধ্যরাতের পর দখলকৃত পূর্ব জেরুজালেমের উত্তরাঞ্চলে ঘন বসতিপূর্ণ সুয়াফাত শিবিরে প্রবেশ করে।
পুলিশের মুখপাত্র সামুয়েল বেন রুবী জানান, কর ফাঁকি, পৌরসভায় দেনা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অজুহাত দেখিয়ে এ পর্যন্ত ১১ ফিলিস্তিনীকে গ্রেফতার করা হয়েছে।
ইসরাইল ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধে পশ্চিম তীরের অবশিষ্টাংশের সঙ্গে পূর্ব জেরুজালেম দখল করে নেয়।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal