al-ihsan.net
বাংলা | English

যুক্তরাষ্ট্রের বিদ্যুৎকেন্দ্রে শক্তিশালী বিস্ফোরণ
৫ জনের প্রাণহানি ॥ ১২ আহত
এপি

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যে একটি বিদ্যুকেন্দ্রে বিরাট বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে ৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। স্থানীয় মেয়র একথা জানান।
মিডলটাউনের মেয়র সেবাস্টিয়াগ গিলিয়ানো জানান, গ্যাস বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
কমপক্ষে ৫০ কিঃ মিঃ দূরে বসবাসকারি লোকজন জানিয়েছেন, ক্লিন বিদ্যুৎ কেন্দ্রে সংঘটিত এই বিস্ফোরণে তাদের বাড়িঘরও নড়ে উঠেছে। মিডলটাউনের অদূরে এই কেন্দ্রটি নির্মিত হচ্ছে।
বিদ্যুৎকেন্দ্রের ভবনের ধ্বংসাবশেষের নিচে লোকজনের আটকা পড়ার খবর পাওয়া গেছে। উদ্ধার অভিযান চলছে।
মেয়র জানান, তল্লাশি বিশেষজ্ঞ ও বিশেষজ্ঞ কুকুরের দলকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে। তারা ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছে।
রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে গিলিয়ানো বলেন, নিহতদের পরিবারগুলোর অনেকেই ঘটনার কথা না জানায় নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
গিলিয়ানো জানান, কেন্দ্রটির শতকরা ৯৫ ভাগের নির্মাণ শেষ হয়ে গিয়েছিল। গ্রীষ্মে এটি পুরোপুরি চালু করার কথা ছিল। দুর্ঘটনার সময় সেখানে কয়েক দফা গ্যাস পরীক্ষা চলছিল।
তিনি জানান, এই বিশাল স্থাপনায় একশ’ থেকে ২শ’ লোক কাজ করছিল। এদেরকে নিয়োগ দিয়েছে কয়েকটি ঠিকাদার কোম্পানি।
গিনিয়ানো বলেন, বিষ্ফোরণের সময় সেখানে কত লোক ছিল তা তারা বলতে পারেনি। রাতভর তারা গ্যাস লাইনে গ্যাস সরবরাহ করছিল। পরীক্ষা শুরু হলে অধিকাংশ লোককে ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছিল।
কেন্দ্রটি শহরের দক্ষিণে কানেকটিকাট নদীর তীরে অবসি'ত এর আগে দমকল বিভাগের উপপ্রধান মার্শাল আল সান্তোস্টেফামো জানিয়েছিলেন, বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ৫০ জন নির্মাণ শ্রমিক ছিল।
তিনি জানান, দমকল বাহিনীর কমপক্ষে ১০০ জনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্ফোরণে সৃষ্ট আগুন আয়ত্বে আনতে তাদের এক ঘণ্টা লেগেছে।
কর্মকর্তারা জানান, জনগণের আর ভয়ের কিছু নেই। তাদেরকে সেখান থেকে সরানো হয়নি। কেন্দ্রটি অবশ্য ঘিরে রাখা হয়েছে।
নিকটবর্তী হাসপাতাল থেকে এসোসিয়েটেড প্রেসকে জানানো হয়, ১১ আহতকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে এবং রাজ্যের রাজধানী বাইফোর্ডের হাসপাতালেও ৩ জনের চিকিৎসা হচ্ছে।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal