 |
সাইপ্রাসের সাবেক প্রেসিডেন্টের মৃতদেহ উদ্ধার
আল ইহসান ডেস্ক
| সাইপ্রাসের সাবেক প্রেসিডেন্ট তাসোস পাপাদোপুলোসের চুরি যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে সে দেশের পুলিশ নিশ্চিত করেছে। ২০০৮ সালের ডিসেম্বরে ক্যানসারে আক্রান্ত হয়ে তাসোস মারা যান। গত ডিসেম্বরে সমাধির পাটাতন সরিয়ে কে বা কারা তাঁর লাশটি চুরি করে। তবে কয়েক দিন আগে নিকোসিয়া নামের একটি সমাধিক্ষেত্র থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলেছে, মৃতদেহটি যে প্রেসিডেন্ট তাসোসেরই, তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁরা নিশ্চিত হয়েছেন। |
|
 |