al-ihsan.net
বাংলা | English

ইন্দোনেশিয়ার বালিতে বোমা হামলাকারী নিহত
আল ইহসান ডেস্ক

ইন্দোনেশিয়ার জাকার্তায় পুলিশী অভিযানে ২০০২ সালের বালি দ্বীপে বোমা হামলার হোতা নিহত হয়েছে বলে বুধবার দাবি করেছেন প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়েধোইয়োনো। ক্যানবেরায় অস্ট্রেলিয়ার পার্লামেন্ট কক্ষে বক্তৃতাকালে বামবাং বলেন, আমি আপনাদের সামনে ঘোষণা দিতে পারি যে, জাকার্তায় লুকিয়ে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত এক সফল পুলিশি অভিযানে নিহতদের মধ্যে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শীর্ষ সন্ত্রাসী দুলমাতিন। আমরা একথা নিশ্চিত করে বলতে পারি।"
জাকার্তার দক্ষিণাঞ্চলে মঙ্গলবারের অভিযানে ইন্দোনেশিয়ার পুলিশ দুলমাতিনসহ দুই জঙ্গিকে গুলি করে হত্যা করেছে। দুলমাতিন বালি দ্বীপে বোমা হামলা চালানো ওয়ান্টেড সন্ত্রাসী।
২০০২ সালে বালি দ্বীপের দুটি নৈশ ক্লাবে চালানো আত্মঘাতী বোমা হামলায় ২০২ জন নিহত হয়। নিহতদের বেশিরভাগই অস্ট্রেলিয়ার অধিবাসী। চলতি মাসের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইন্দোনেশিয়া সফরে যাচ্ছে।
আফগানিস্তানে প্রশিক্ষণ নেওয়া ইলেকট্রনিকস বিশেষজ্ঞ দুলমাতিন ছিলেন দক্ষিণ জঙ্গি সংগঠন ‘জেমাহ ইসলামিয়া’র শীর্ষ বোমা বিশেষজ্ঞ। দুলমাতিনকে ধরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকার ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল। ২০০৬ সালে ফিলিপাইনের নিরাপত্তা বাহিনীর হাত থেকে তিনি পালিয়ে যেতে সক্ষম হলেও আহত হয়েছিলেন।
ইন্দোনেশিয়ার সন্ত্রাসবিরোধী সংস্থা ডিটাচমেন্ট ৮৮ গত মাসে আচেহ প্রদেশে জঙ্গিদের প্রশিক্ষণ শিবিরের সন্ধান পাওয়ার পর দেশজুড়ে জঙ্গিবিরোধী অভিযান শুরু করেছে। চরমপনি' দলগুলো নিয়ে গবেষণা করা ইন্দোনেশীয় গবেষক নূর হুদা ইসমাইল জানান, দুলমাতিন আল-কায়েদার সঙ্গে জড়িত ফিলিপাইনের আবু সায়াফ গ্র"পের সঙ্গে কাজ করতেন বলে মনে করা হয়।
২০০২ সালের বালি বোমা হামলার পর ইন্দোনেশিয়া সরকার এ পর্যন্ত ৪৪০ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার কিংবা হত্যা করেছে। যাদের মধ্যে প্রায় ২৫০ জন আদালতে দোষী সাব্যস্ত হয়েছে এবং ফায়ারিং স্কোয়াডে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal