অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

বিদেশের খবর - ১৪ এপ্রিল, ২০১২
 
গিনি বিসাউয়ে ‘সেনা অভ্যুত্থান’: প্রধানমন্ত্রী আটক
আল ইহসান ডেস্ক:

পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে ইয়াওমুল জুমুয়াতি (শুক্রবার) আপাত সেনা অভ্যুত্থানের মধ্যে বিদায়ী প্রধানমন্ত্রী কার্লোস গোমেজ জুনিয়রকে আটক করেছে সেনা বাহিনী।
সামরিক বাহিনীর প্রেস অ্যাটাচে এবং প্রধানমন্ত্রীর স্ত্রী এই আটকের খবর নিশ্চিত করেছে। এর আগে রাজধানীতে রাতভর গোলাগুলির শব্দ শোনা গেছে বলে স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন।
এদিকে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রাইমুন্দো পেরেইরাকেও আটক করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সংবাদিকরা জানিয়েছে, গোমেজ আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় লড়ার কথা ছিল। সে সেনা বাহিনীর মধ্যে অজনপ্রিয় ছিল্ েএবং সেনা বাহিনী ভেঙে দেওয়ার পরিকল্পনা ছিল তার।
প্রসঙ্গত, পর্তুগালের সাবেক উপনিবেশ গিনি বিসাউ ১৯৭৪ সালে স্বাধীনতা লাভের পর দেশটিতে ধারাবাহিক সেনা অভ্যুত্থান হয়েছে। সম্প্রতি দেশটি লাতিন আমেরিকা থেকে ইউরোপে মাদক পাচারকারীদের অভয়াশ্রয়ে পরিণত হয়েছে।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal