অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

বিদেশের খবর - ১৪ এপ্রিল, ২০১২
 
‘আটকে রাখা, পরে ক্ষমা চাওয়া যুক্তরাষ্ট্রের অভ্যাস হয়ে গেছে’
আল ইহসান ডেস্ক

বলিউডি অভিনেতা শাহরুখ খানকে নিউইয়র্ক বিমান বন্দরে দু’ঘণ্টার বেশি সময় আটকে রাখার ঘটনায় কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণ বলেছে, ‘শাহরুখ খানকে আটক করা এবং পরে ক্ষমা চাওয়া যুক্তরাষ্ট্রের অভ্যাসে পরিণত হয়েছে। এটা চলতে পারে না।’
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নিরুপমা রাওকে শাহরুখ খানকে আটকের বিষয়টি মার্কিন কর্তৃপক্ষের নজরে আনার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রী কৃষ্ণ। এসএম কৃষ্ণ বলেছে, ‘এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। এটা চলতে পারে না। এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না আমরা এর নিশ্চয়তা চাই।’
গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, নিউইয়র্ক বিমান বন্দরে ইমিগ্রেশনে অন্য সব যাত্রীকে দ্রুত ক্লিয়ারেন্স দিলেও শাহরুখ খানকে বসিয়ে রাখা হয়। অবশেষে কনস্যুলেট বিষয়টিতে হস্তক্ষেপ করে।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভারতও এখন সে দেশে সফর করতে আসা মার্কিনিদের প্রতি একই ধরনের আচরণ করার কথা বিবেচনা করছে।
অবশ্য ঘটনার পর পরই তাৎক্ষণিকভাবে মার্কিন কাস্টমস এবং সীমান্ত রক্ষা দপ্তর নিউইয়র্কে ভারত মিশনে ক্ষমা প্রার্থনা করে চিঠি দিয়েছে।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal