অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
বিদেশের খবর - ১০ জুন, ২০১২
দেউলিয়া হয়ে পড়া আরও চারটি ব্যাংক বন্ধ হল আমেরিকায়
আল ইহসান ডেস্ক:
আমেরিকার দেউলিয়া হয়ে পড়া আরও চারটি ব্যাংক বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় রেগুলেটর বা নিয়ন্ত্রকরা।
দেশটির দক্ষিণ ও মধ্য-পূর্ব অঞ্চলে অবস্থিত এ চারটি ব্যাংক গত ইয়াওমুল জুমুয়াতি (শুক্রবার) বন্ধ করে দেয়া হয়। অর্থনৈতিক মন্দার শিকার আমেরিকায় এ নিয়ে চলতি বছরে ২৮টি ব্যাংক বন্ধ হয়ে গেল।
চলতি বছর আমেরিকার সর্বোচ্চ ৬০টি ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে বলে মার্কিন ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশন বা এফডিআইসি’র মূল্যায়নে বলা হয়েছে।
অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে হিমশিম খাওয়া দেশটির রেগুলেটররা বন্ধ করে দিয়েছেন নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের ওয়াক্যেমো ব্যাংক অফ হোয়াইটভাইল। ভার্জিনিয়ার ফার্স্ট কমিউনিটি ব্যাংক অফ ব্ল্যুফিল্ড ব্যাংকটির প্রায় ৪৭ কোটি ২৭ লাখ ডলারের ডিপোজিট ও ১৬টি শাখার দায়িত্ব বুঝে নিচ্ছে।
বন্ধ করে দেয়া হয়েছে সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের ক্যারেলিনা ফেডারেল সেভিংস ব্যাংক অফ চার্লেস্টন। ব্যাংকটির প্রায় ৫ কোটি ৩১ লাখ ডলারের অকেজো ডিপোজিট ও ৫ কোটি ৪৪ লাখ ডলারের সম্পদের মালিকানা বুঝে নিচ্ছে ব্যাংক অফ নর্থ ক্যারোলিনা।
এ ছাড়াও কেন্দ্রীয় রেগুলেটররা বন্ধ করে দিয়েছেন ইলিনয়েজ অঙ্গরাজ্যের ফার্মার এন্ড ট্রেডার্স স্টেট ব্যাংক অফ শাববোনা এবং ওকলাহোমা অঙ্গরাজ্যের ফার্স্ট ক্যাপিটাল ব্যাংক অফ কিংফিশার। ফার্স্ট স্টেট ব্যাংক এবং এফ এন্ড এম ব্যাংক যথাক্রমে বুঝে নিচ্ছে এ দুটি ব্যাংকের দায়িত্ব। এ দুটি ব্যাংকের সম্পদের পরিমাণ যথাক্রমে ৪ কোটি ৩১ লাখ ডলার ও ৪ কোটি ৬১ লাখ ডলার।
২০১১ সালে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেছে ৯২টি ব্যাংক, ২০১০ সালে বন্ধ হয়েছে ১৫৭টি ব্যাংক এবং ২০০৯ সালে বন্ধ হয়েছিল ১৪০টি। ২০০৯ সাল থেকে দেউলিয়া হয়ে পড়া ২৯৭টি মার্কিন ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ছিল ২৬১ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ২৬ হাজার ১০৭ কোটি ডলার।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal