অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

বিদেশের খবর - ১২ জুন, ২০১২
 
নিয়ন্ত্রণহীন দাবানলে জ্বলছে আমেরিকা, পালাচ্ছে লোকজন
আল ইহসান ডেস্ক

ভয়াবহ দাবানলে জ্বলছে আমেরিকার বেশ কয়েকটি অঙ্গরাজ্য। দাবানলে রাজ্যগুলোতে পুড়ে গেছে হাজার হাজার একর এলাকা। অগ্নিনির্বাপক কর্মীরা রাত-দিন চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পরছে না। ফলে হাজার হাজার লোক অন্যত্র পালিয়ে যাচ্ছে।
খবরে বলা হয়, কলোরাডোর ফোর্ট কলিন্সের পশ্চিমে দাবানলে পুড়ে গেছে ২৪ কিলোমিটার পাহাড়ি বনাঞ্চল। এছাড়া ইয়াওমুল আহাদি (রোববার)এ নতুন করে আরো ৫৭ স্কয়ার কিলোমিটার বনভূমি আগুনের হুমকির মধ্যে পড়েছে। এছাড়া এলাকাটিতে আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু স্থাপনা ওব বাড়িঘর।
এদিকে নিউ মেস্কিকোর দক্ষিণাঞ্চলীয় পার্বত্যঞ্চল রুডিয়োসোর বনাঞ্চলেও ভয়াবহ আগুন এখনো জ্বলছে। অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও প্রচ- বাতাসের কারণে তা সম্ভব হচ্ছে না। খবরে বলা হয়, নিউমেক্সিতোতে সরকারি হিসেবে বর্তমানে প্রায় ১০৫ বর্গ কিলোমিটার এলাকায় আগুন জ্বলছে, ইতিমধ্যে ধ্বংস হয়েছে কয়েক হাজার বাড়িঘর।
রাজ্য বন বিভাগের মুখপাত্র ড্যান ওয়ার বলে, ‘নিউ মেক্সিকোর এই দাবানল হোয়াইট ওয়াটার দাবানলের চেয়ে ছোট হলেও তা রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় দাবানলের ঘটনা। তবে উদ্বেগের বিষয় হলো এটি উৎপত্তি ঘর-বাড়ির কাছাকাছি অবস্থানে।
রুডিয়াসোতে অগ্নিনির্বাপনের কাজে নিয়োজিত এক কর্মী জানায়, ইতিমধ্যে আগুনের কালো ধুয়া ৮ কিলোমিটার এলাকা পর্য্ন্ত ছড়িয়ে পড়েছে।
এদিকে, অ্যারিজোনাতে ১৬ হাজার একর, ক্যালিফোর্নিয়াতে ১৭শ’ একর, ইউটাহতে ৪ হাজার একর এবং ইয়োমিং অঙ্গরাজ্যে প্রায় সাড়ে ৮ হাজার একর এলাকায় দাবানলের খবর পাওয়া গেছে। অন্যদিকে, আলাস্কায় বার বার বজ্রপাতে প্রায় ৩৬টি দাবানল সৃষ্টি হয়েছে।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal