অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

বিদেশের খবর - ১২ জুন, ২০১২
 
মায়ানমারে উগ্রবাদী বৌদ্ধ ও
সেনাবাহিনীর কর্তৃক মুসলিম নিধন:
কমপক্ষে ২০০ মুসলমানকে শহীদ করা হয়েছে -ব্রোইউকে
আল ইহসান ডেস্ক

গত কয়েকদিন থেকে মিয়ানমারের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন আরাকান প্রদেশে (রাখাইনে) মুসলিম সম্প্রদায়ের ওপর হামলায় কমপক্ষে ২শ’ মুসলমানকে শহীদ করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটেনে বার্মিজ মুসলমানদের সংগঠন ব্রোইউকে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, গত ৩রা জুন সানডু শহরে বাসে করে যাওয়ার সময় ১০ জন মুসলমানকে নির্মমভাবে শহীদ করে বৌদ্ধ উগ্রবাদীরা। এরপর তারা মুসলমানদের মৃতদেহের উপরে থুতু ও মদ ঢেলে নারকীয় উল্লাস করতে থাকে। এসময় পাশেই কথিত নিরাপত্তা বাহিনী ছিল এবং তারাও এই নারকীয় উল্লাসে শরীক হয়।
এরপর গত ৮ই জুন শহীদ হওয়া মুসলমনাদের জন্য দোয়া মাহফিল করতে গেলে মংডু শহরে ২ জন মুসলমানকে শহীদ করে সন্ত্রাসী নাসাকা বাহিনী।
পরবর্তীতে ৯ জুন থেকে বৌদ্ধ রাখাইন সন্ত্রাসীরা ও সেনাবাহিনী সম্মিলিতভাবে মুসলিম নিধন শুরু করে। এসময় তারা প্রাদেশিক রাজধানী আকিয়াব ও রামব্রিতে একের পর এক মুসলমান গ্রাম আগুনে জ্বালিয়ে দেয় এবং গণহত্যা চালাতে থাকে। এসময় মুসলামনের দোকানপাট লুটপাট ও সম্পত্তি ধ্বংস করা হয়। ব্রো-ইউকে জানায়, এই ঘটনায় আরকানে কমপক্ষে ২শ’ মুসলমানকে শহীদ করা হয়। পরবর্তীতে সেনাবাহিনী লাশগুলো গুম করে দেয়, যেন সঠিক নিহতের সংখ্যা প্রকাশ না। বর্তমানে দেশটির সরকারি সংবাদ মাধ্যমগুলো মুসলমানদের উল্টো দায়ী করছে এবং মাত্র ৪ জন শহীদ হয়েছে দাবি করেছে।
সংগঠনটি জানায়, এখনো হাজার হাজার মুসলমান রহিঙ্গা আহত ও খাদ্য-পানীয় শূণ্য অবস্থায় রয়েছে, তাদের আটক অবস্থায় রাখা হয়েছে। ফলে তারা প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য পানীয় গ্রহণ করতে পারছে না।
সংগঠনটি আরো জানায়, নামমাত্র কারফিউ দিয়ে মুসলমানদের আটকে রাখা হয়েছে। কিন্তু সন্ত্রাসী রাখাইন বৌদ্ধরা ঠিকই বাইরে বের হতে পারছে। তাদের হাতে প্রাণঘাতী অস্ত্রশস্ত্র রয়েছে। সন্ত্রাসী বৌদ্ধ রাখাইন ও সেনাবাহিনী সম্মিলিতভাবে মুসলমানদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে।
সংগঠনটি জানায়, এই গণহত্যা পূর্ব পরিকল্পনা অনুযায়ি এবং অতিঅগ্রগামী। এই গণহত্যার জন্য দেশটির সরকার-ই সম্পূর্ণরূপে দায়ী।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal