অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

বিদেশের খবর - ১২ জুন, ২০১২
 
“ইসরাইল আন্তর্জাতিক মানবাধিকার আইন লংঘন করছে”
আল ইহসান ডেস্ক

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ইহুদিবাদী ইসরাইলের সমালোচনা করে বলেছে, তেলআবিব আন্তর্জাতিক মানবাধিকার আইন লংঘন করছে। বিনা অভিযোগে অভিবাসী আটক রাখা সংক্রান্ত আইন পাস করার পর হিউম্যান রাইটস ওয়াচ এ সমালোচনা করল। সংস্থাটি বলেছে- এ আইন আন্তর্জাতিক আইনের সরাসরি লংঘন।
হিউম্যান রাইটস ওয়াচের উদ্বাস্তু কর্মসূচির পরিচালক বিল ফ্রেলিক এক বিবৃতিতে বলেছে, ইসরাইলে অনিয়মিতভাবে আশ্রয়গ্রহণকারী ব্যক্তিদের আটক রাখার বিষয়ে যে নতুন আইন করা হয়েছে তা মৌলিক অধিকারের লংঘন।
গত ৩ জুন তেলআবিব ঘোষণা করেছে-যেসব ব্যক্তি সীমান্ত পেরিয়ে ইসরাইলে ঢুকবে তাদেরকে বিনা অভিযোগে তিন বছর পর্যন্ত আটক রাখা হবে।
গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইলী বিক্ষোভকারীদের সহিংস লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আফ্রিকার অভিবাসীরা।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal