অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
বিদেশের খবর - ২০ জুন, ২০১২
দেশভাগের প্রশ্নে মালিতে ইসলামি গ্রুপগুলোর মতানৈক্য
আল ইহসান ডেস্ক:
মালির উত্তরাঞ্চলীয় অর্ধাংশের স্বাধীনতার প্রশ্নে ইসলামি গ্রুপগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। মালিকে ভাগ না করার পক্ষে মত দিয়েছেন আনসার দ্বীন ইসলামের নেতা ইয়াদ আগ ঘালি। একই সঙ্গে পশ্চিম আফ্রিকাজুড়ে ইসলামি শরিয়া আইন কায়েম করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
আগ ঘালির এমন অবস্থানের ফলে তার নেতৃত্বাধীন দলের সঙ্গে ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আজাওয়াদের (এমএনএলএ) তুয়ারেগ বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে নতুন করে দ্বন্দ্ব শুরু হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
উল্লেখ্য, গত ২২ মার্চ সরকারি সেনাবাহিনী এলাকা ত্যাগ করার পর মালির উত্তরাঞ্চলের দুই-তৃতীয়াংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আনসার দ্বীন ইসলাম এবং এমএনএলএ। এরপরই এরা দখলীকৃত অংশে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়। যদিও উভয় গ্রুপই মালির মরু অঞ্চলে নিজেদের আলাদা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত শুক্রবার নিয়ন্ত্রণাধীন উত্তরাঞ্চলের কিদালে এক সাক্ষাৎকারে ঘালি বলেন, ‘‘আমরা খুব বেশি কিছু চাই না। আমরা শরিয়া আইনের প্রয়োগ চাই। আর মালির নাগরিক হিসেবে আমরা দেশটির যেকোন রকম বিভক্তির বিরোধিতা করছি।’
গত মে তে উভয় গ্রুপ যৌথভাবে দেশটির কিদাল, গাও এবং তিমবুকতু অঞ্চল দখল করে এবং একীভূতকরে স্বাধীন রাষ্ট্র ঘোষণার ব্যাপারে একমত হয়। কিন্তু ইসলামি আইন প্রয়োগের ব্যাপারে একমত না হওয়ায় সে ব্যাপারে আর অগ্রগতি হয়নি।
আনসার দ্বীন ইসলামের নেতারা আংশিক মালিতে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার সঙ্গে দ্বিমত করে। তারা সম্পূর্ণ মালিই ইসলামি শরিয়া আইনের আওতায় আনার পরিকল্পনায় অনড় থাকায় অন্য গ্রুপের সঙ্গে সমঝোতা হয়নি।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal