অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

বিদেশের খবর - ২০ জুন, ২০১২
 
নাইজেরিয়ায় মুসলিম বিরোধী দাঙ্গায় শহীদ ৩৪, মসজিদে আগুন-ভাঙচুর
আল ইহসান ডেস্ক:

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে মুসলিম বিরোধী দাঙ্গায় অন্ততঃ ৩৪ জন শহীদ এবং ১৫৬ জন আহত হয়েছে। দেশটির গির্জায় মুসলমানরা হামলা চালিয়েছে এমন অজুহাতে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। নাইজেরিয় দৈনিক ট্রাস্ট এ খবর নিশ্চিত করেছে।
গির্জায় বোমা হামলার জন্য মুসলমানদের অভিযুক্ত করে কাদুনা শহরে খ্রিস্টান সন্ত্রাসীরা লাঠি-সোটা ও তলোয়ার নিয়ে মুসলমানদের ওপর হামলা চালায়। এ সময় তারা একটি মসজিদে আগুন ধরিয়ে দেয় এবং অন্য একটি মসজিদে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। উগ্র খ্রিস্টান যুবকদের হামলায় বহু মুসলমান শহীদ হয়েছে। দাঙ্গা ছড়িয়ে পরায় কর্তৃপক্ষ ওই এলাকায় সকাল-সন্ধ্যা কারফিউ জারি করেছে।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal