অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

বিদেশের খবর - ২০ জুন, ২০১২
 
আফগানিস্তান বিষয়ে না বলেনি ভারত: আমেরিকার দাবি
আল ইহসান ডেস্ক:

আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টার সাম্প্রতিক ভারত সফর নিয়ে তালেবানদের দেয়া বিবৃতি নাকচ করে দিয়েছে আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।
আফগানিস্তান প্রসঙ্গে ব্যাপকভাবে জড়িত হওয়ার জন্য লিওন প্যানেট্টার আহ্বান ভারত মেনে নিতে অস্বীকার করেছে বলে দাবি করেছিল তালেবানরা। এ কারণে তারা বিবৃতিতে নয়াদিল্লির প্রশংসাও করেছিল।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পেন্টাগনের প্রেস সেক্রেটারি জর্জ লিটল বলে, ‘ভারত আফগানিস্তান প্রসঙ্গে কোনো সুনির্দিষ্ট বিষয়ে আমেরিকাকে না বলেনি।’ আফগানিস্তান প্রসঙ্গে কোনো সুনির্দিষ্ট বিষয় ভারতের কাছে তুলে ধরা হয়নি বলেও জর্জ দাবি করে।
এর আগে তালেবানরা বলেছিল, ‘আমেরিকার চাপের মুখেও ভারত আফগানিস্তান প্রসঙ্গে ব্যাপকভাবে জড়াতে অস্বীকার করেছে। আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টার সাম্প্রতিক ভারত সফরের সময় দিল্লি এ বিষয়টি ওয়াশিংটনকে জানিয়েছে। এরপরও পেন্টাগন প্যানেট্টার ওই সফরকে খুবই সফল বলে অভিহিত করেছে।’
তালেবানদের ওই বিবৃতির কোনো সরাসরি জবাব দেয়া হবে না বলে উল্লেখ করে জর্জ বলে, ‘ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা এবং ভবিষ্যতে কৌশলগত অংশিদারিত্বের বিষয়ে ভারতের সঙ্গে আমেরিকার সফল আলোচনা হয়েছে।’
জর্জ আরো বলেন, ‘আঞ্চলিক নিরাপত্তা ও আফগানিস্তানে সামরিক দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে প্যানেট্টা পরিষ্কারভাবে উল্লেখ করেছে। সব মিলিয়ে প্যানেট্টার ভারত সফরকে সফল বলে মন্তব্য করে পেন্টাগনের মুখপাত্র।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal