অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

বিদেশের খবর - ২০ জুন, ২০১২
 
ইইউ’র অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় জরুরী পদক্ষেপ প্রয়োজন :জি-২০
আল ইহসান ডেস্ক:

ইউরোজোনের অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় জরুরী পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেছে জি-২০’র নেতৃবৃন্দ।
মেক্সিকোতে একসময়কার বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোর জোট জি-২০’র দু’দিন ব্যাপী সম্মেলনে নেতারা এ মন্তব্য করে। তাদের মতে, ইউরোজোনের বর্তমান অবস্থা বিশ্ব অর্থনীতির জন্যও বড় ধরণের ঝুঁকি।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো বলে, ‘শুধু ইউরোপবাসীকেই নয় বরং পুরো বিশ্ববাসীকেই এসব অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।’
পরিকল্পনা অনুসারে কম ঋণগ্রস্ত দেশগুলোকে তাদের নিজেদের প্রয়োজনের ভিত্তিতে অর্থনীতিতে সমন্বয় ঘটাতে হবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তবে ইউরোজোনের অর্থনৈতিক সঙ্কট কাটাতে কী ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে সে ব্যাপারে এখনো কিছু বলেনি ইইউ নেতৃবৃন্দ।
তবে এ সঙ্কট সামাল দিতে ইউরোজোনের অর্থনৈতিক কাঠামো ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার।
অপরদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এ ব্যাপারে আত্মরক্ষামূলক নীতিকেই অগ্রাধিকার দিয়ে চলেছে।
বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান পাস্কাল লামি বলে, ‘বিশ্ব ব্যাপী এই অস্থিরতা আর অনিশ্চয়তার ফলে প্রত্যেকে আত্মরক্ষার নীতিকেই প্রাধান্য দিতে শুরু করেছে। এতে মুক্ত বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে এবং বিপরীতমুখী পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।’
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সঙ্কটাপন্ন দেশগুলোর অর্থনীতি পুনরুদ্ধারে আত্মরক্ষার নীতির প্রতিই সমর্থন জানিয়েছে।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal