অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

বিদেশের খবর - ২৪ জুন, ২০১২
 
যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে বিষ্ফোরক ফ্যাক্টরির দিকে দাবানলের আগুন, ১০ হাজার লোকের পলায়ন
আল ইহসান ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে দ্রুত গতিসম্পন্ন দাবানল এক বিষ্ফোরক ফ্যাক্টরির দিকে ধেয়ে আসলে প্রায় ১০ হাজার লোক এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
খবরে বলা হয়, গত ইয়াওমুল জুমুয়াতি (শুক্রবার) সল্ট লেক সিটি নামক শহরে প্রবল বাতাসের সাথে দ্রুত অগ্রসরমান একটি দাবানল স্থানীয় এক বিষ্ফোরক ফ্যাক্টরির খুব নিকটে চলে আসে, এসময় শহরটির প্রায় ২৫০০ বাড়িঘরের ১০ হাজার জনগনের জীবন হুমকির মুখে পরে। ইউটাহ কাউন্টি শেরিফ দাবি করেছে, ঐ এলাকার প্রায় ১০ হাজার জনগণ দ্রুত অন্যত্র সরে যেতে পেরেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, গত ইয়াওমুল জুমুয়াতি (শুক্রবার) বিকাল নাগাদ ডাম্প ফায়ার নামক দাবানলটি প্রায় ৪০০০ একর এলাকা জুড়ে অবস্থান করছিল।
উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা, কলোরাডো, নেভাডা, নিউমেক্সিকো, ইউটাহ এবং ইয়োমিং অঙ্গরাজ্যগুলো প্রায় ২০টি বড় ধরনের দাবানল জ্বলছে।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal