অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
বিদেশের খবর - ২৪ জুন, ২০১২
ইংল্যান্ড ও স্কটল্যান্ডে বন্যা
আল ইহসান ডেস্ক
মুষলধারে বৃষ্টিতে ইংল্যান্ডের উত্তরাঞ্চল ও স্কটল্যান্ডে বন্যা দেখা দিয়েছে। অনেক জায়গায় ঘরবাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। এতে বহু লোক ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫৪টি এলাকায় বন্যাবিষয়ক সতর্কতা সংকেত জারি করা হয়েছে। অন্যদিকে স্কটল্যান্ডে আটটি এলাকায় সতর্কতা সংকেত জারি করা হয়েছে।
যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্বাভাবিক মাত্রায় বৃষ্টি হতে পারে। উদ্ভূত পরিস্থিতি ‘দুর্ভোগপূর্ণ’ বলে মন্তব্য করে দপ্তরের বন্যা ঝুঁকিবিষয়ক ব্যবস্থাপক পিটার ফক্স বিবিসিকে বলে, ‘জুন মাসে নজিরবিহীন আর্দ্র আবহাওয়া লক্ষ করছি আমরা। মাটি ভেজা, প্রবল বর্ষণে মাটি ক্ষয় হয়ে পেনিন নদীতে গিয়ে পড়ছে।’
ক্রোস্টনের একটি মদের দোকানের মালিক অ্যান্ড্রু এডমুনসেন বলেছে, এই মুহূর্তে আমরা দ্বীপের মধ্যে আছি। সব রাস্তাঘাট পানিতে ডুবে গেছে।’
বিবিসির আবহাওয়াবিষয়ক সংবাদ পাঠক হেলেন উইলেটস বলেছে, শুক্রবার উত্তর-পূর্ব ইংল্যান্ডে ১০০ মিলিমিটারেও বেশি বৃষ্টিপাত হয়েছে। সামনে আরও বিপজ্জনক সময় আসতে পারে।’
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal