অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
বিদেশের খবর - ২৩ জুলাই, ২০১২
চরম অর্থনৈতিক মন্দা ও দারিদ্রার বিরুদ্ধে প্রতিবাদ
এবার গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলো ইসরাইলি সাবেক সেনা
আল ইহসান ডেস্ক:
এবার গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে ইহুদিবাদী ইসরাইলের এক সাবেক সেনা। ইসরাইলের মধ্যাঞ্চলীয় ইয়েহুদ শহরে গতকাল ইয়াওমুল আহাদি (রোববার) এ ঘটনা ঘটেছে। ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় তেল হাশোমার হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে-৪৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত এ সেনা সদস্যের শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে।
ইসরাইলের রাজধানী তেল আবিবে মোশে সিলম্যান নামে ৫৭ বছর বয়সী এক ব্যক্তি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার দু’দিন পর নতুন করে এ ঘটনা ঘটলো।
এ ঘটনার বর্ণনা দিয়ে মাহমুদ গাদির নামে এক প্রত্যক্ষদর্শী জানায়, অবসরপ্রাপ্ত এ সেনা সদস্য শারীরিকভাবে অক্ষম। সে একটি পেট্রোলের বোতল নিয়ে গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়। ১০ সেকেন্ডের মধ্যেই তার অবস্থা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছায়।
আহত এ ব্যক্তি সম্প্রতি ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করে আসছিলো এবং গায়ে আগুন দিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছিলে।
এদিকে, শুক্রবার মারা যাওয়া মোশে সিলম্যানকে গতকাল দাফন করার কথা। ইসরাইলে বিদ্যমান মারাত্মক অর্থনৈতিক মন্দা ও সামাজিক বৈষম্যের প্রতিবাদে গত সপ্তাহে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলো মোশে সিলম্যান। গায়ে আগুন দেয়ার পর তার দেহের ৯৪ ভাগ পুড়ে যায় এবং মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিতসা নেয়ার পর গত ইয়াওমুল জুমুয়াতি শুক্রবার সে মারা যায়।
সিলম্যানকে আহত অবস্থায় উদ্ধার করার সময় সেখান থেকে একটি চিঠিও উদ্ধার করা হয়। তাতে লেখা ছিল “ইসরাইল আমার সম্পদ চুরি করেছে এবং লুট করেছে। এতেই আমি অসহায় হয়ে পড়েছি।”
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal